RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৩৫ — কিশোরের কাজের সময় সম্পর্কে নোটিস

বিধি ৩৫

কিশোরের কাজের সময় সম্পর্কে নোটিস

(১) কিশোরের কাজের সময়ের নোটিস ফরম-১৬ অনুযায়ী পরিদর্শকের নিকট হইতে অনুমোদিত হইতে হইবে।

(২) উল্লিখিত নোটিসটি পরিদর্শকের অনুমোদনের পর অনুমোদিত কপি শ্রমিকদের জ্ঞাতার্থে সহজ দৃষ্টিগোচর স্থানে প্রদর্শনের ব্যবস্থা করিতে হইবে।

(৩) অনুমোদিত নোটিস সংরক্ষণ করিতে হইবে এবং পরিদর্শকের পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিষ্ঠানে প্রস্তুত রাখিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১৮

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ৪১ · ধারা ৪৩

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি