RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৮৩ — অংশগ্রহণকারী কমিটি গঠন

বিধি ১৮৩

অংশগ্রহণকারী কমিটি গঠন

(১) অন্যূন পঞ্চাশ জন স্থায়ী শ্রমিক কর্মরত রহিয়াছেন এমন প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হইবার পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে সেখানে একটি অংশগ্রহণকারী কমিটি গঠন করিবেন।

(২) অংশগ্রহণকারী কমিটিতে উভয়পক্ষে মোট সদস্য সংখ্যা ৬ জনের কম এবং ৩০ জনের অধিক হইবে না।

(৩) অংশগ্রহণকারী কমিটির সদস্য সংখ্যা কারখানা বা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের সংখ্যানুপাতে নিম্নবর্ণিত ছকে উল্লিখিত হারে নির্ধারিত হইবে, যথা:- ‘‘ছক’’ সাধারণ শ্রমিকের সংখ্যা অংশগ্রহণকারী কমিটির সদস্য সংখ্যা ১ হইতে ১০০ অনধিক ৬ ১০১ হইতে ৪০০ ঐ ১০ ৪০১ হইতে ৮০০ ঐ ১২ ৮০১ হইতে ১৫০০ ঐ ১৪ ১৫০১ হইতে ৩০০০ ঐ ১৮ ৩০০১ হইতে ৫০০০ ঐ ২২ ৫০০১ হইতে ৭৫০০ ঐ ২৪ ৭৫০১ হইতে ততোধিক ঐ ৩০ ।

২০২২ সালের সংশোধন (এই বিধিতে)

বিধি ১৮৩ এর (ক) উপ-বিধি (১) এ উল্লিখিত ‘স্থায়ী’ শব্দটি বিলুপ্ত হইবে; (খ) উপ-বিধি (২) এর প্রান্তস্থিত ‘।’ দাড়ি এর পরিবর্তে ‘:’ কোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন শর্তাংশ সংযোজিত হইবে, যথা:- ‘‘তবে শর্ত থাকে যে, অংশগ্রহণ কমিটির শ্রমিকপক্ষের সদস্য অবশ্যই কারখানার স্থায়ী শ্রমিক হইবেন।’’; (গ) উপ-বিধি (৩) এর ছক এর প্রথম কলামে উল্লিখিত ‘১’ সংখ্যাটির পরিবর্তে ‘৫০’ সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; (ঘ) উপ-বিধি (৩) এর পর নিম্নরূপ নূতন উপ-বিধি (৪) সংযোজিত হইবে, যথা: ‘‘(৪) কোন প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন থাকিলে সেই প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কমিটি গঠনের প্রয়োজন হইবে না: তবে শর্ত থাকে যে, কোন প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠিত হইবার পূর্বে যদি অংশগ্রহণকারী কমিটির কার্যক্রম চালু থাকে তবে ট্রেড ইউনিয়ন গঠিত হইবার সঙ্গে সঙ্গে বিদ্যমান অংশগ্রহণকারী কমিটির সকল প্রকার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ হইয়া যাইবে।’’;

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৯০

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ২০৫

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি