RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৩০২ — লংঘন, ইত্যাদির জন্য শাস্তি

বিধি ৩০২

লংঘন, ইত্যাদির জন্য শাস্তি

(১) যদি কোন ব্যক্তি—

(ক) সদস্য হইবার যোগ্য শ্রমিকের সদস্যভূক্তির মনোনয়ন নিয়ন্ত্রকের দপ্তরে প্রেরণ না করেন;

(খ) সদস্যের মজুরি বা অন্য পারিশ্রমিক হইতে মালিকের অংশ কর্তন করিয়া থাকেন বা কর্তন করিবার চেষ্টা করেন;

(গ) এই বিধিমালা মোতাবেক দাখিল করা আবশ্যক বা দাখিল করিতে নির্দেশ দেওয়া হইয়াছে এমন রিটার্ন, বিবরণী বা অন্য কোন দলিল দাখিল করিতে ব্যর্থ হন বা অস্বীকার করেন;

(ঘ) মিথ্যা রিটার্ন, বর্ণনা বা দলিল দাখিল করিয়া থাকেন বা মিথ্যা বিবৃতি প্রদান করেন;

(ঙ) বোর্ড বা সরকারের কোন কর্মকর্তাকে তাহার দায়িত্ব পালনে বাধা প্রদান করেন বা অনুরূপ কোন কর্মকর্তা কর্তৃক পরিদর্শনের জন্য কোন রেকর্ড হাজির করিতে ব্যর্থ হন;

(চ) এই বিধিমালার অন্য কোন আবশ্যিকতা পালন না করিবার বা ভঙ্গ করিবার দরুন দোষী সাব্যস্ত হন; তাহা হইলে তিনি ধারা ২৯৮ অনুযায়ী দন্ড প্রাপ্ত হইবেন।

(২) ট্রাস্টি বোর্ড তহবিলের অর্থ ব্যাংক সুদের হারের চাইতে কম হারে ঋণ প্রদান করিলে বা মালিককে ব্যবসায়ের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করিলে বা নিজের লাভে প্রয়োগ করিলে মালিক এবং ট্রাস্টি বোর্ডের সদস্য দন্ডবিধি, ১৮৬০ (১৮৬০ সনের ৫নং আইন) এর ধারা ৪০৯ মোতাবেক দন্ডনীয় হইবেন।

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১২৯

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬): ধারা ২৯৮

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি