RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৭৫ — নিরাপত্তা বিষয়ে অনুপূরক বিধি

বিধি ৭৫

নিরাপত্তা বিষয়ে অনুপূরক বিধি

— প্রাঙ্গণ বা যানবাহন, জাহাজ, নদী ও সমুদ্র বন্দরের মালামাল উঠাইবার-নামাইবার কাজ, ভবন, সেতু এবং অন্যান্য স্থাপনা নির্মাণ ও ভাঙ্গিবার ক্ষেত্রে শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তফসিল-৩ এ বর্ণিত বিধান অনুসরণ করিতে হইবে।

২০২২ সালের সংশোধন (এই বিধিতে)

বিধি ৭৫ এর পরিবর্তে নিম্নরূপ বিধি ৭৫ প্রতিস্থাপিত হইবে, যথা: ‘‘৭৫। নিরাপত্তা বিষয়ে অনুপূরক বিধি।(১) কোন প্রতিষ্ঠানের মালিক উহাতে নিযুক্ত শ্রমিকগণের নিরাপত্তা নিশ্চিত করিতে এবং ধারা ৮৮ এর দফা (ক) এর উদ্দেশ্য পূরণকল্পে (ক) মহাপরিদর্শক কর্তৃক ঘোষিত কর্তৃপক্ষের মাধ্যমে প্রতি বৎসর অন্যূন একবার ঁকর্মক্ষেত্রের ঝুকি নিরূপণ করিবেন এবং সংশ্লিষ্ট এলাকার উপ- ; মহাপরিদর্শককে অবহিত করিবেন ঁ(খ) নিরূপিত কর্মক্ষেত্রের ঝুকি প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন এবং বৎসর শেষ হইবার ৩০ (ত্রিশ) দিন পূর্বে সংশ্লিষ্ট এলাকার উপ- মহাপরিদর্শককে অবহিত করিবেন। (২) প্রাঙ্গন, যানবাহন, জাহাজ, নদী ও সমুদ্র বন্দরের মালামাল উঠাইবার- নামাইবার কাজ, ভবন, সেতু এবং অন্যান্য স্থাপনা নির্মাণ ও ভাঙিবার ক্ষেত্রে শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তফসিল-৩ অনুসরণ করিতে হইবে।”;

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৪৪

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি