RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৩১৪ — তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন

বিধি ৩১৪

তহবিলের কার্যপদ্ধতির উপর বার্ষিক প্রতিবেদন

(১) বোর্ড, প্রতি বৎসর ৩০শে মার্চের মধ্যে পূর্ববর্তী বৎসরের তহবিলের হিসাব বিবরণী মালিকের নিকট ফরম-৮১(্ট) অনুযায়ী প্রতিবেদন আকারে দাখিল করিবে।

(২) বোর্ড কর্তৃক হিসাব বিবরণীর প্রতিবেদন প্রাপ্তির পর মালিক উহার একটি কপি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে প্রেরণ করিবেন।

২০২২ সালের সংশোধন (এই বিধিতে)

বিধি ৩১৪ এর উপ-বিধি (২) এ উল্লিখিত ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে’ শব্দসমূহের পরিবর্তে ‘শ্রম অধিদপ্তরে’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে;

সূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ১৩২

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি