বিধি ৩৬৩ — রেকর্ড সংরক্ষণ
রেকর্ড সংরক্ষণ
— আইন এবং এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে প্রদত্ত সকল নোটিস, আদেশ, রসিদ, সার্টিফিকেট, দলিলপত্র ও রেজিস্টার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী তিন বৎসর পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে, এবং পরিদর্শক চাহিবামাত্র উহা ত্াহার নিকট উপস্থাপন করিতে হইবে।
বিধি ৩৬৩ এর পরিবর্তে নিম্নরূপ বিধি ৩৬৩ প্রতিস্থাপিত হইবে, যথা: “৩৬৩। রেকর্ড সংরক্ষণ।(১) আইন এবং এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট রেকর্ডপত্র পরবর্তী (৩) বৎসর এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমাকৃত শ্রমিকের অপরিশোধিত অর্থের দাবি সংক্রান্ত রেকর্ডপত্র শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ১০ (দশ) বৎসর পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে। (২) উপ-বিধি (১) এর অধীন সংরক্ষিত সকল নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা যাইবে এবং প্রয়োজনে প্রিন্ট কপি সরবরাহ করা যাইবে।”;
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি