বিধি ২৩৬ — বিবিধ
বিবিধ
(১) বোর্ডের সকল কার্য ও গৃহীত সিদ্ধান্ত সকল সুবিধাভোগীর জন্য সমান হইতে হইবে এবং সুযোগ-সুবিধার ব্যাপারে শ্রমিকদের মধ্যে কোন বৈষম্য করা যাইবে না।
(২) আইনের পঞ্চদশ অধ্যায়ের অধীন শ্রমিকদের কোন আয় বা সুযোগ-সুবিধা বন্ধক প্রদান, বিনিময় বা বিক্রি করা যাইবে না।
(৩) তহবিল হইতে মালিক তাহার প্রতিষ্ঠানের জন্য বা অন্য কোন ব্যবসায়িক উদ্দেশ্যে বা ব্যক্তিগত প্রয়োজনে কোন প্রকার অগ্রিম বা ঋণ গ্রহণ করিতে পারিবেন না।
(৪) কোন কোম্পানির ব্যাপারে যে কোন কারণে আইনের পঞ্চদশ অধ্যায়ের প্রয়োগ রহিত হইলে উক্তরূপ রহিত হইবার তারিখ পর্যন্ত নীট সম্পদ মূল্যের ভিত্তিতে সুবিধাভোগীদের মধ্যে তহবিল বন্টন করিতে হইবে এবং উহা নগদে না সম্পদে কিভাবে বন্টন করিতে হইবে উহা বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি