চাকরি হইতে অবসর গ্রহণ
আইনের টেক্সট
২৪। (১) এই অধ্যায়ের অন্যত্র যাহা কিছুই উল্লেখ থাকুক না কেন, কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো শ্রমিকের বয়স ৬০ (ষাট) বৎসর পূর্ণ হইলে তিনি চাকরি হইতে স্বাভাবিক অবসর গ্রহণ করিবেন :
তবে শর্ত থাকে যে, কোনো শ্রমিক ২৫ (পঁচিশ) বছর চাকরি পূর্ণ করিবার পর, যেকোনো সময়, তাহার সম্ভাব্য অবসর গ্রহণের ৩০ (ত্রিশ) দিন পূর্বে, লিখিত নোটিশ প্রদান করিয়া চাকরি হইতে অবসর গ্রহণ করিতে পারিবেন।
(২) এই ধারার উদ্দেশ্যে বয়স যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকের সার্ভিস বইয়ে লিপিবদ্ধ জন্ম তারিখ উপযুক্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে।
(৩) এই ধারার অধীন কোনো স্থায়ী শ্রমিক চাকরি থেকে অবসর গ্রহণ করিলে, মালিক, অবসর গ্রহণকারী শ্রমিককে তাহার প্রত্যেক সম্পূর্ণ বৎসরের চাকরির জন্য ক্ষতিপূরণ হিসাবে 45 (পঁয়তাল্লিশ) দিনের মূল মজুরি প্রদান করিবেন এবং এই ক্ষতিপূরণ এই আইনের অধীন শ্রমিককে প্রদেয় অন্যান্য সুবিধার অতিরিক্ত হইবে অথবা প্রতিষ্ঠানের নিজস্ব চাকরি বিধি অনুযায়ী অবসর গ্রহণকারী শ্রমিকের প্রাপ্ত পাওনাদি পরিশোধ করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ২৪ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
শ্রমিকের ২৫ বৎসর চাকরি পূর্ণকরণ সম্পর্কিত বিধান
আইনের ধারা ২৪ এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো শ্রমিকের ২৫ (পঁচিশ) বৎসর চাকরি পূর্ণ বলিতে কোনো মালিকের অধীন নিরবচ্ছিন্নভাবে ২৫ (পঁচিশ) বৎসর চাকরি করাকে বুঝাইবে:
তবে শর্ত থাকে যে, কোনো শ্রমিক ২৫ (পঁচিশ) বৎসরের নিম্নে চাকরি করিয়া অবসরজনিত বয়স ৬০ (ষাট) বৎসর পূর্ণ করিলে, সংশ্লিষ্ট শ্রমিক তাহার প্রতি বৎসর চাকরির জন্য ৩০ (ত্রিশ) দিনের মজুরি প্রাপ্ত হইবেন।
মৃত্যুজনিত ক্ষতিপূরণ
আইনের ধারা ১৮ এ উল্লিখিত অবসর গ্রহণ করিলে যে সুবিধা প্রাপ্ত হইতেন বলিতে আইনের ধারা ২৪(৩) এর অধীন বুঝাইবে যে, কোনো স্থায়ী শ্রমিক চাকরি থেকে অবসর গ্রহণ করিলে, মালিক, অবসর গ্রহণকারী শ্রমিককে তাহার প্রত্যেক সম্পূর্ণ বৎসরের চাকরির জন্য ক্ষতিপূরণ হিসাবে ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মূল মজুরি প্রদান করিবেন এবং এই ক্ষতিপূরণ এই আইনের অধীন শ্রমিককে প্রদেয় অন্যান্য সুবিধার অতিরিক্ত হইবে অথবা প্রতিষ্ঠানের নিজস্ব চাকরি বিধি অনুযায়ী অবসর গ্রহণকারী শ্রমিকের প্রাপ্ত পাওনা পরিশোধ করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি
বাস্তবায়ন নির্দেশিকা
- করণীয়
- ৬০ বছরে অবসর; ২৫ বছর চাকরির পর ৩০ দিনের নোটিশে ঐচ্ছিক অবসর। স্থায়ী শ্রমিককে প্রতি পূর্ণ বছরে ৪৫ দিনের মূল মজুরি ক্ষতিপূরণ, অথবা কোম্পানির চাকরি বিধি অনুযায়ী।
- উদাহরণ
- মূল মজুরি ৮,০৫০ টাকা, ২৮ বছর চাকরি: দৈনিক মূল = ৮,০৫০ ÷ ৩০ = ২৬৮.৩৩; ৪৫ × ২৮ = ১,২৬০ দিন; ক্ষতিপূরণ ≈ ৩,৩৮,১০০ টাকা (দৈনিক হার কীভাবে ধরবেন তা কোম্পানির policy ও BEPZA নির্দেশনার সাথে মিলিয়ে নিন)।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
BLA-এর সাথে পার্থক্য
BLA-এর সাথে পার্থক্য
অবসর বয়স দুই আইনেই ৬০। EPZ ধারা ২৪: ২৫ বছর চাকরির পর ঐচ্ছিক অবসর, আর প্রতি বছরের জন্য ৪৫ দিনের মূল মজুরি ক্ষতিপূরণ। BLA-তে ধারা ২৬(৪) অনুযায়ী (বছরে ৩০ দিন) বা কোম্পানির চাকরি বিধি অনুযায়ী।
BLA ধারা ২৮ পাশাপাশি দেখুন
BLA ধারা ২৮ · শ্রমিকের অবসর গ্রহণ
২৮৷ (১) এ অধ্যায়ের অন্যত্র যাহা কিছুই উল্লেখ থাকুক না কেন, কোন প্রতিষ্ঠানে নিয়োজিত কোন শ্রমিকের বয়স ১[ ৬০ (ষাট) ] বত্সর পূর্ণ হইলে তিনি চাকুরী হইতে স্বাভাবিক অবসর গ্রহণ করিবেন৷
(২) এ ধারার উদ্দেশ্যে বয়স যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকের সার্ভিস বইয়ে লিপিবদ্ধ জন্ম তারিখ উপযুক্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে৷
(৩) ধারা ২৬(৪) এর বিধান অনুসারে কিংবা প্রতিষ্ঠানের নিজস্ব চাকুরী বিধি অনুযায়ী অবসর গ্রহণকারী শ্রমিকের প্রাপ্য পাওনাদি পরিশোধ করিতে হইবে ২[ :
তবে শর্ত থাকে যে, এই উপ-ধারায় যাহা কিছু থাকুক না কেন, চা-শিল্প শ্রমিকদের ক্ষেত্রে তাহাদের জন্য বিদ্যমান অবসর সুবিধাসহ প্রচলিত অন্যান্য সুবিধাদি প্রযোজ্য হইবে।]
(৪) অবসর গ্রহণকারী কোন শ্রমিককে কর্তৃপক্ষ উপযুক্ত মনে করিলে পরবর্তীতে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারিবেন৷
EPZ ধারা ২৪ · চাকরি হইতে অবসর গ্রহণ