RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা৩২

প্রসূতি কল্যাণ সুবিধার পরিমাণ

১টি বিধিনির্দেশিকা আছে

আইনের টেক্সট

৩২। (১) এই আইনের অধীন যে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদেয় হইবে উহা উপ-ধারা (২) এ উল্লিখিত পন্থায় গণনা করিয়া দৈনিক, সাপ্তাহিক বা মাসিক, যেক্ষেত্রে যাহা প্রযোজ্য, গড় মজুরি হারে সম্পূর্ণ নগদে প্রদান করিতে হইবে।

(২) উপ-ধারা (১) এর প্রয়োজনে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক গড় মজুরি গণনার জন্য সংশ্লিষ্ট মহিলা শ্রমিক কর্তৃক এই অধ্যায়ের অধীন নোটিশ প্রদানের অব্যবহিত পূর্ববর্তী ৩ (তিন) মাসে তাহার প্রাপ্ত মোট মজুরিকে উক্ত সময়ে তাহার মোট প্রকৃত কাজের দিনগুলি দ্বারা ভাগ করিয়া যে হার নিরূপিত হইবে উহা তাহার দৈনিক মজুরি হিসাবে গণ্য হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৩২ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ৩৬

প্রসূতি কল্যাণ সুবিধা নির্ধারণের ক্ষেত্রে প্রকৃত কাজের দিন গণনাকরণ

আইনের ধারা ৩২(২) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রকৃত কাজের দিনগুলি বলিতে নোটিশ প্রদানের অব্যবহিত পূর্ববর্তী ৩(তিন) মাসে মোট উপস্থিতির দিনকে বুঝাইবে:

তবে শর্ত থাকে যে, যদি মালিক কোনো মহিলা শ্রমিককে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের পূর্ববর্তী ৮ (আট) সপ্তাহের পূর্বে কোনো মেয়াদে বিনা মজুরিতে মঞ্জুর করিয়া থাকে তাহা হইলে প্রসূতি কল্যাণ সুবিধা নির্ধারণের উদ্দেশ্যে ‘প্রকৃত কাজের দিনগুলি’ গণনার ক্ষেত্রে বিনা মজুরিতে মঞ্জুরকৃত ছুটির অব্যবহিত পূর্ববর্তী ৩ (তিন) মাসে মোট উপস্থিতির দিনকে বুঝাইবে:

আরও শর্ত থাকে যে, প্রসূতি কল্যাণ সুবিধার মোট মজুরি গণনার ক্ষেত্রে পূর্ববর্তী ৩ (তিন) মাসের মধ্যে মহিলা শ্রমিককে প্রদেয় অর্জিত বার্ষিক ছুটি নগদায়নের অর্থ বা উৎসব বোনাসের অর্থ যুক্ত হইবে না।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ২৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

হিসাব
দৈনিক গড় = নোটিশের আগের ৩ মাসের মোট মজুরি ÷ ওই ৩ মাসে প্রকৃত কাজের দিন। Benefit = দৈনিক গড় × ১১২ দিন।
উদাহরণ
৩ মাসে মোট মজুরি ৪০,০০০ টাকা, কাজের দিন ৭৮: দৈনিক গড় = ৫১২.৮২ টাকা; ১১২ দিনের benefit = ৫৭,৪৩৬ টাকা (পূর্ণাঙ্ক করে)।
করণীয়
আইনে সম্পূর্ণ নগদে দেওয়ার কথা বলা আছে; ব্যাংকে দিতে চাইলে BEPZA নির্দেশনা দেখে নিন।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

EPZ: আগের ৩ মাসের মোট মজুরি ÷ প্রকৃত কাজের দিন; সম্পূর্ণ নগদে। BLA ধারা ৪৮: সর্বশেষ মাসিক মোট মজুরি ÷ ২৬; নগদ/ব্যাংক/EFT।

BLA ধারা ৪৮ পাশাপাশি দেখুন
BLA ধারা ৪৮ · প্রসূতি কল্যাণ সুবিধার পরিমাণ

৪৮। ১[(১) এই অধ্যায়ের অধীন যে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদেয় হইবে উহা উপ-ধারা (২) এ উল্লিখিত পন্থায় গণনা করিয়া দৈনিক, সাপ্তাহিক বা, ক্ষেত্রমত, মাসিক, গড় মজুরি হারে সম্পূর্ণ নগদে বা ব্যাংক হিসাবে বা ইলেক্ট্রনিক ফাণ্ড ট্রান্সফার (ইএফটি) এর মাধ্যমে প্রদান করিতে হইবে।

(২) উপ-ধারা (১) এর প্রয়োজনে দৈনিক গড় মজুরি গণনার জন্য সংশ্লিষ্ট প্রসূতির জন্য তাহার সর্বশেষ ধার্যকৃত মাসিক মোট মজুরিকে ২৬ (ছাব্বিশ) দ্বারা ভাগ করিতে হইবে।]

EPZ ধারা ৩২ · প্রসূতি কল্যাণ সুবিধার পরিমাণ

৩২। (১) এই আইনের অধীন যে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদেয় হইবে উহা উপ-ধারা (২) এ উল্লিখিত পন্থায় গণনা করিয়া দৈনিক, সাপ্তাহিক বা মাসিক, যেক্ষেত্রে যাহা প্রযোজ্য, গড় মজুরি হারে সম্পূর্ণ নগদে প্রদান করিতে হইবে।

(২) উপ-ধারা (১) এর প্রয়োজনে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক গড় মজুরি গণনার জন্য সংশ্লিষ্ট মহিলা শ্রমিক কর্তৃক এই অধ্যায়ের অধীন নোটিশ প্রদানের অব্যবহিত পূর্ববর্তী ৩ (তিন) মাসে তাহার প্রাপ্ত মোট মজুরিকে উক্ত সময়ে তাহার মোট প্রকৃত কাজের দিনগুলি দ্বারা ভাগ করিয়া যে হার নিরূপিত হইবে উহা তাহার দৈনিক মজুরি হিসাবে গণ্য হইবে।