RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা৩০

প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকার এবং প্রদানের দায়িত্ব

২টি বিধিনির্দেশিকা আছে

আইনের টেক্সট

৩০। (১) প্রত্যেক মহিলা শ্রমিক তাহার মালিকের নিকট হইতে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অব্যবহিত পূর্ববর্তী ৮ (আট) সপ্তাহ এবং সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ৮ (আট) সপ্তাহের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইবেন, এবং তাহার মালিক তাহাকে এই সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেন :

তবে শর্ত থাকে যে, কোনো মহিলা শ্রমিক উক্তরূপ সুবিধা পাইবেন না, যদি না তিনি তাহার মালিকের অধীন তাহার সন্তান প্রসবের অব্যবহিত পূর্বে অন্যূন ৬ (ছয়) মাস কাজ করিয়া থাকেন।

(২) কোনো মহিলা শ্রমিককে কল্যাণ সুবিধা প্রদেয় হইবে না, যদি তাহার সন্তান প্রসবের সময় তাহার ২ (দুই) বা ততোধিক সন্তান জীবিত থাকে, তবে এক্ষেত্রে তিনি কোনো ছুটি পাইবার অধিকারী হইলে তাহা পাইবেন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৩০ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২
বিধি ৩৪

প্রসূতি কল্যাণ সুবিধা সংক্রান্ত বার্ষিক ছুটি এবং পীড়া ছুটি পাইবার অধিকারী

আইনের ধারা ৩০(২) এর ক্ষেত্রে কোনো ছুটি পাইবার অধিকারী বলিতে সংশ্লিষ্ট শ্রমিক কর্তৃক অর্জিত বার্ষিক ছুটি এবং পীড়া ছুটিকে বুঝাইবে:

তবে শর্ত থাকে যে, পীড়া ছুটি সমন্বয়ের ক্ষেত্রে সন্তান-সম্ভবার প্রত্যয়নই ডাক্তারের প্রত্যয়নপত্র হিসাবে গণ্য হইবে:

আরও শর্ত থাকে যে, বার্ষিক ছুটি ও পীড়া ছুটি সমন্বয়ের পর আরও ছুটির প্রয়োজন হইলে সেইক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক সংশ্লিষ্ট শ্রমিককে বিনা মজুরিতে ছুটি মঞ্জুর করিতে পারিবেন এবং যদি প্রসব পূর্ববর্তী ৮ (আট) সপ্তাহের নির্ধারিত সময়ের পরে কোনো মহিলা শ্রমিক সন্তান প্রসব করেন সেইক্ষেত্রে অতিরিক্ত দিনগুলিকে এই বিধির অধীন সমন্বয় করা হইবে।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ২২
বিধি ৩৬

প্রসূতি কল্যাণ সুবিধা নির্ধারণের ক্ষেত্রে প্রকৃত কাজের দিন গণনাকরণ

আইনের ধারা ৩২(২) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রকৃত কাজের দিনগুলি বলিতে নোটিশ প্রদানের অব্যবহিত পূর্ববর্তী ৩(তিন) মাসে মোট উপস্থিতির দিনকে বুঝাইবে:

তবে শর্ত থাকে যে, যদি মালিক কোনো মহিলা শ্রমিককে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের পূর্ববর্তী ৮ (আট) সপ্তাহের পূর্বে কোনো মেয়াদে বিনা মজুরিতে মঞ্জুর করিয়া থাকে তাহা হইলে প্রসূতি কল্যাণ সুবিধা নির্ধারণের উদ্দেশ্যে ‘প্রকৃত কাজের দিনগুলি’ গণনার ক্ষেত্রে বিনা মজুরিতে মঞ্জুরকৃত ছুটির অব্যবহিত পূর্ববর্তী ৩ (তিন) মাসে মোট উপস্থিতির দিনকে বুঝাইবে:

আরও শর্ত থাকে যে, প্রসূতি কল্যাণ সুবিধার মোট মজুরি গণনার ক্ষেত্রে পূর্ববর্তী ৩ (তিন) মাসের মধ্যে মহিলা শ্রমিককে প্রদেয় অর্জিত বার্ষিক ছুটি নগদায়নের অর্থ বা উৎসব বোনাসের অর্থ যুক্ত হইবে না।

বিধির পাতা খুলুনসূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ২৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

করণীয়
মোট ১৬ সপ্তাহ (আগে ৮ + পরে ৮) maternity benefit। BLA-র ১২০ দিনের সংশোধন EPZ-এ স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়; তবে অনেক buyer বা কোম্পানি policy বেশি দিতে পারে, দিলে তা মানতে হবে।
যোগ্যতা
প্রসবের আগে অন্তত ৬ মাস চাকরি; ২ বা তার বেশি জীবিত সন্তান থাকলে benefit নয়।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

EPZ: আগে ৮ + পরে ৮ সপ্তাহ = ১৬ সপ্তাহ (১১২ দিন)। BLA ধারা ৪৬: আগে ৬০ + পরে ৬০ দিন = ১২০ দিন (২০২৬)। BLA-র ২০২৬ সংশোধন EPZ-এ স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়।

BLA ধারা ৪৬ পাশাপাশি দেখুন
BLA ধারা ৪৬ · প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকার এবং প্রদানের দায়িত্ব

৪৬৷ (১) প্রত্যেক নারী শ্রমিক তাহার মালিকের নিকট হইতে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অব্যবহিত পূর্ববর্তী ১[৬০ (ষাট) দিন] এবং সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ২[৬০ (ষাট) দিনের] জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইবেন, এবং তাহার মালিক তাহাকে এই সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেনঃ

তবে শর্ত থাকে যে, কোন নারী উক্তরূপ সুবিধা পাইবেন না যদি না তিনি তাহার মালিকের অধীন তাহার সন্তান প্রসবের অব্যবহিত পূর্বে অন্যুন ছয় মাস কাজ করিয়া থাকেন।

(২) কোন ৩[প্রসূতিকে] উক্তরূপ সুবিধা প্রদেয় হইবে না যদি তাহার সন্তান প্রসবের সময় তাহার দুই বা ততোধিক সন্তান জীবিত থাকে, তবে এতেগত্রে তিনি কোন ছুটি পাইবার অধিকারী হইলে তাহা পাইবেন।

EPZ ধারা ৩০ · প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকার এবং প্রদানের দায়িত্ব

৩০। (১) প্রত্যেক মহিলা শ্রমিক তাহার মালিকের নিকট হইতে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অব্যবহিত পূর্ববর্তী ৮ (আট) সপ্তাহ এবং সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ৮ (আট) সপ্তাহের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইবেন, এবং তাহার মালিক তাহাকে এই সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেন :

তবে শর্ত থাকে যে, কোনো মহিলা শ্রমিক উক্তরূপ সুবিধা পাইবেন না, যদি না তিনি তাহার মালিকের অধীন তাহার সন্তান প্রসবের অব্যবহিত পূর্বে অন্যূন ৬ (ছয়) মাস কাজ করিয়া থাকেন।

(২) কোনো মহিলা শ্রমিককে কল্যাণ সুবিধা প্রদেয় হইবে না, যদি তাহার সন্তান প্রসবের সময় তাহার ২ (দুই) বা ততোধিক সন্তান জীবিত থাকে, তবে এক্ষেত্রে তিনি কোনো ছুটি পাইবার অধিকারী হইলে তাহা পাইবেন।