RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন
ধারা৩৫

স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কিত সাধারণ বিধান

৫৯টি বিধিনির্দেশিকা আছে

আইনের টেক্সট

৩৫। (১) প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানের মালিকের তাহার শিল্প প্রতিষ্ঠান বা কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য মানসম্মত নিরাপদ কর্মক্ষেত্র এবং স্বাস্থ্যসম্মত ও স্বাভাবিক কর্ম পরিবেশ প্রদান ও উহার রক্ষণাবেক্ষণ করা দায়িত্ব ও কর্তব্য।

(২) প্রত্যেক মালিক, তাহার প্রতিষ্ঠানে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করিবেন-

(ক) মানুষের জীবন বা নিরাপত্তার জন্য নিরাপদ কারখানা ভবন ও ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থা, মেঝে, সিঁড়ি এবং যাতায়াত পথ এবং যন্ত্রপাতি বা প্ল্যান্ট বা কাজের সিস্টেম (working system) প্রদান ও রক্ষণাবেক্ষণ;

(খ) কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদির ব্যবহার, সংরক্ষণ এবং বহনের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য ঝুঁকির অনুপস্থিতি নিশ্চিত করা;

(গ) কর্মক্ষেত্রে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রত্যেক শ্রমিককে কাজের ঝুঁকি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা ও ক্ষেত্রমত প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা;

(ঘ) বিনামূল্যে নিরাপত্তা উপকরণ, বিপজ্জনক যন্ত্রপাতি, বিষাক্ত কেমিক্যাল অথবা বিশেষ কোনো কাজে দুর্ঘটনা এড়ানোর জন্য শ্রমিকদেরকে যথাযথ নিরাপত্তামূলক পোশাক ও ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ;

(ঙ) প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, কারখানা ভবনের প্রত্যেক তলায় প্রয়োজনীয় সংখ্যক উপযুক্ত অগ্নিনির্বাপক সরঞ্জাম সরবরাহ ও রক্ষণাবেক্ষণ, এবং শ্রমিকগণকে এই সকল নিরাপত্তা উপকরণ ও যন্ত্রপাতি ব্যবহারে প্রয়োজনীয় নির্দেশনা বা নোটিশের ব্যবস্থা;

(চ) যন্ত্রপাতি ব্যবহারে অথবা ভিন্ন অবস্থায় থাকিবার সময় যন্ত্রপাতির নিরাপত্তা বিধান করা;

(ছ) উৎপাদন প্রক্রিয়ার কারণে উত্থিত গ্যাস, ধোঁয়া, বাষ্প বা ধূলা এমন প্রকৃতির বা এমন পরিমাণের হয় যে, উহা বিষ্ফোরিত বা প্রজ্জলিত হইবার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে উক্তরূপ বিষ্ফোরণ বন্ধ করিবার জন্য সর্বপ্রকার ব্যবস্থা;

(জ) প্রত্যেক প্রতিষ্ঠানে পুরুষ এবং মহিলা শ্রমিকগণের জন্য স্বতন্ত্র ও পর্যাপ্ত শৌচাগার ও প্রক্ষালন কক্ষের ব্যবস্থা এবং এইগুলি পরিষ্কার ও স্বাস্থ্য সম্মত রাখা;

(ঝ) প্রত্যেক প্রতিষ্ঠানে, উহাতে কর্মরত সকল শ্রমিকের পান করিবার জন্য উহার কোনো সুবিধাজনক স্থানে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা ;

(ঞ) সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ, সেইফটি কমিটি গঠন, কল্যাণ কর্মকর্তা নিয়োগ, ধৌতকরণ সুবিধা, ক্যান্টিন, শিশুকক্ষ, ইত্যাদি কল্যাণমূলক ব্যবস্থা;

(ট) কর্ম পরিচালনায় নিযুক্ত কোনো ব্যক্তির শারীরিক জখম, বিষাক্রান্ত বা ব্যাধিতে আক্রান্ত হইবার সম্ভাবনা থাকিলে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ।

(৩) কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে প্রবিধান দ্বারা স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কিত নিম্নবর্ণিত বিষয়সমূহ নির্ধারণ করিবে-

(ক) উৎপাদন প্রক্রিয়ার কারণে সৃষ্ট কোনো বর্জ্য পদার্থ অপসারণ করার জন্য যথাযথ ব্যবস্থা;

(খ) পরিষ্কার-পরিচ্ছন্নতা, বায়ু চলাচল ও তাপমাত্রা, ধূলা-বালি ও ধোঁয়া, কৃত্রিম আর্দ্রকরণ, অতিরিক্ত ভীড়, আলোর ব্যবস্থা, আবর্জনা বাক্স ও পিকদানী, ইত্যাদির ব্যবস্থা;

(গ) যন্ত্রপাতি ঘিরিয়া রাখা, চলমান যন্ত্রপাতির উপরে বা নিকটে কাজ, স্ট্রাইকিং গিয়ার এবং শক্তি সরবরাহ বিচ্ছিন্ন করিবার পন্থা, ক্রেন এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতি, হয়েস্ট এবং লিফট, ঘূর্ণায়মান যন্ত্রপাতি, প্রেসার প্ল্যান্ট, অতিরিক্ত ওজন, বিপজ্জনক বিস্ফোরক বা দাহ্য গ্যাস, ধূলা, ধোঁয়া, ইত্যাদির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা এবং চোখের নিরাপত্তা;

(ঘ) বিপজ্জনক চালনা, বিপজ্জনক ঘটনা, দুর্ঘটনা, ব্যাধি ইত্যাদি সম্পর্কে নোটিশের ব্যবস্থা;

(ঙ) ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ নির্ণয় অথবা উহার স্থায়িত্ব পরীক্ষার ক্ষমতা, দুর্ঘটনা বা ব্যাধি সম্পর্কে তদন্তের নির্দেশ প্রদানের ক্ষমতা, নমুনা সংগ্রহের ক্ষমতা, কতিপয় বিপদের ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিদর্শকের ক্ষমতা, বিপজ্জনক ভবন এবং যন্ত্রপাতি সম্বন্ধে তথ্য প্রদান, কতিপয় কাজে মহিলা শ্রমিকগণের নিয়োগে বাধা নিষেধ;

(চ) কারখানা ভবন ও অগ্নিকাণ্ড সম্পর্কিত নিরাপত্তা।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৩৫ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২

এই ধারার সাথে ৫৯টি বিধি সংযুক্ত। প্রতিটির পূর্ণ টেক্সট বিধির পাতায়।

বিধি ৩৯ · ভবনের অভ্যন্তরীণ মেঝে, সিঁড়ি এবং যাতায়াত পথআইনের ধারা ৩৫(২)(ক) এর বিধান অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে নিম্নরূপ ব্যবস্থা থাকিতে হইবে, যথা: (ক) সকল মেঝে, সিঁড়ি, চলাচল পথ মজবুতভাবে নির্মাণ ও যথাযথভাবে সংরক্ষণ এবং…বিধি ৪০ · কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদির ব্যবহার, সংরক্ষণ এবং বহনের ক্ষেত্রে নিরাপত্তাবিধান । (১) আইনের ধারা ৩৫(২)(খ) এর বিধান অনুযায়ী কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদির ব্যবহার, সংরক্ষণ এবং বহনের ক্ষেত্রে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা…বিধি ৪১ · ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি ব্যবহারের বাধ্যবাধকতা ও প্রশিক্ষণ(১) আইনের ধারা ৩৫(২)(গ) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক কর্মক্ষেত্রে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাজের ঝুঁকি…বিধি ৪২ · ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ, প্রশিক্ষণ ও ব্যবহার নিশ্চিতকরণ(১) আইনের ধারা ৩৫(২)(ঘ) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক কর্মক্ষেত্রে শ্রমিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করিবার লক্ষ্যে যথাযথ নিরাপত্তা উপকরণ যেমন-…বিধি ৪৩ · প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম(১) আইনের ধারা ৩৫(২)(ঙ) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, শাখা ও তলায় কমপক্ষে একটি করিয়া প্রাথমিক চিকিৎসার বাক্স থাকিবে যাহা কর্মসময়ে সহজে…বিধি ৪৪ · চিকিৎসা কক্ষ(১) যেই সকল প্রতিষ্ঠানে সাধারণত ৩০০ (তিনশত) জন বা ততোধিক শ্রমিক নিয়োজিত থাকেন সেই সকল প্রতিষ্ঠানে নির্ধারিত মাপের ও যন্ত্রপাতি সজ্জিত অথবা অন্যান্য সুবিধা সংবলিত…বিধি ৪৫ · অগ্নিনির্বাপক সরঞ্জাম সরবরাহ ও রক্ষণাবেক্ষণ(১) আইনের ধারা ৩৫(২)(ঙ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতি তলায় প্রতি ১০০০ (এক হাজার) বর্গমিটার আয়তনের মেঝের জন্য ২০০ (দুই শত) লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন…বিধি ৪৬ · যন্ত্রের নিরাপত্তা বিধানআইনের ধারা ৩৫(২)(চ) এর উদ্দেশ্যপূরণকল্পে যন্ত্রপাতির ব্যবহার বা যন্ত্রপাতির নিরাপত্তা বিধানের জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে নিম্নরূপ ব্যবস্থা থাকিবে, যথা: (ক) প্রত্যেক…বিধি ৪৭ · প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ার কারণে উত্থিত গ্যাস, ধোঁয়া, বাষ্প বা ধূলা, ইত্যাদিব্যবস্থাপনা । (১) আইনের ধারা ৩৫(২)(ছ) এর উদ্দেশ্যপূরণকল্পে কোনো প্রতিষ্ঠানে উৎপাদন প্রক্রিয়ার কারণে উত্থিত গ্যাস, ধোঁয়া, বাষ্প বা ধূলি হইতে বিস্ফোরণ বা প্রজ্বলন বা…বিধি ৪৮ · শৌচাগার ও প্রক্ষালন কক্ষ(১) আইনের ধারা ৩৫(২)(জ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানে উহাতে কর্মরত শ্রমিক কর্মরত অবস্থায় যাহাতে সহজে ব্যবহার করিতে সক্ষম এইরূপ সুবিধাজনক স্থানে প্রয়োজনীয়…বিধি ৪৯ · পান করিবার পানি(১) আইনের ধারা ৩৫(২)(ঝ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রতিটি প্রতিষ্ঠানে সকল শ্রমিকের জন্য কোনো সুবিধাজনক স্থানে পান করিবার জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখিতে হইবে এবং…বিধি ৫০ · সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ(১) আইনের ধারা ৩৫(২)(ঞ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক কারখানা বা প্রতিষ্ঠানে ফরম-২৪ অনুযায়ী সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ ও সেইফটি তথ্য বোর্ড প্রদর্শন করিতে হইবে। (২)…বিধি ৫১ · সেইফটি কমিটি গঠন(১) আইনের ধারা ৩৫(২)(ঞ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক কারখানার বা শিল্প-প্রতিষ্ঠানের মালিক সেইফটি কমিটি গঠন করিবেন: তবে শর্ত থাকে যে, বিদ্যমান কারখানার ক্ষেত্রে এই…বিধি ৫২ · সেইফটি কমিটির পদ শূন্য হওয়া ও শূন্যপদ পূরণ(১) বিধি ৫১ এর অধীন কমিটি গঠিত হইবার পর কোনো সদস্যের পদত্যাগ, চাকরি হইতে অবসর, চাকরি ত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে সদস্যপদ শূন্য ঘোষিত হইলে প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ…বিধি ৫৩ · সেইফটি কমিটির মেয়াদ(১) সেইফটি কমিটির মেয়াদ হইবে উক্ত কমিটির প্রথম সভার তারিখ হইতে ২ (দুই) বৎসর। (২) উপ-বিধি (১) এ উল্লিখিত মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে পরবর্তী…বিধি ৫৪ · সেইফটি কমিটির কার্যপরিধি, দায়-দায়িত্ব ও এখতিয়ারসেইফটি কমিটি তফসিল-২ এ বর্ণিত দায়িত্ব ও কর্তব্য পালন করিবে।বিধি ৫৫ · কল্যাণ কর্মকর্তা(১) আইনের ধারা ৩৫(২)(ঞ) এর উদ্দেশ্যপূরণকল্পে যেই সকল প্রতিষ্ঠানে ৫০০ (পাঁচশত) বা ততোধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রহিয়াছেন সেই সকল প্রতিষ্ঠানের মালিক প্রত্যেক প্রতিষ্ঠানে…বিধি ৫৭ · ধৌতকরণ সুবিধা(১) আইনের ধারা ৩৫(২)(ঞ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের ব্যবহারের জন্য পর্যাপ্ত ও যথোপযুক্ত গোসলখানা বা স্নানাগার ও ধৌতকরণ সুবিধার ব্যবস্থা…বিধি ৫৮ · ক্যান্টিন(১) আইনের ধারা ৩৫(২)(ঞ) এর উদ্দেশ্যপূরণকল্পে যেই সকল প্রতিষ্ঠানে সাধারণত ১০০ (একশত) জনের অধিক শ্রমিক নিযুক্ত থাকিবেন উহার মালিক কর্তৃক প্রতিষ্ঠানে কর্মরত মোট শ্রমিকের…বিধি ৬৩ · খাবার কক্ষ(১) প্রত্যেক প্রতিষ্ঠানের শ্রমিক কর্তৃক আনীত খাদ্য যাহাতে সে খাইতে পারে সেই জন্য উপযুক্ত খাবার কক্ষের ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ করিতে হইবে এবং উক্ত কক্ষে পান করিবার…বিধি ৬৪ · শিশু কক্ষ(১) আইনের ধারা ৩৫(২)(ঞ) এর উদ্দেশ্যপূরণকল্পে ৪০ (চল্লিশ) বা ততোধিক মহিলা শ্রমিক নিয়োজিত রহিয়াছেন এইরূপ প্রত্যেক প্রতিষ্ঠানে তাহাদের ৬ (ছয়) বৎসরের কম বয়সী শিশু…বিধি ৬৬ · বর্জ্য পদার্থ অপসারণ(১) আইনের ধারা ৩৫(৩)(ক) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানকে উহার উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট কোনো বর্জ্য পদার্থ অপসারণ করিবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে…বিধি ৬৭ · পরিষ্কার পরিচ্ছন্নতাআইনের ধারা ৩৫(৩)(খ) এর উদ্দেশ্যপূরণকল্পে (ক) প্রত্যেক প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন এবং কোনো নর্দমা, মলমূত্র বা অন্য কোনো জঞ্জাল সৃষ্ট দূষণ মুক্ত রাখিতে হইবে; (খ)…বিধি ৬৮ · বায়ু চলাচল ও তাপমাত্রা(১) আইনের ধারা ৩৫(৩)(খ) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকক্ষে নির্মল বায়ু চলাচল ব্যবস্থা রাখিতে হইবে। (২) প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকক্ষে…বিধি ৬৯ · ধূলা, বালি ও ধোঁয়া(১) আইনের ধারা ৩৫(৩)(খ) এর উদ্দেশ্যপূরণকল্পে কোনো প্রতিষ্ঠানে উৎপাদন প্রক্রিয়ার কারণে যদি (ক) কোনো ধূলা, বালি বা ধোঁয়া বা অন্য কোনো দূষিত বস্তু এইরূপ প্রকৃতির বা…বিধি ৭০ · কৃত্রিম আর্দ্রকরণ(১) আইনের ধারা ৩৫(৩)(খ) এর উদ্দেশ্যপূরণকল্পে যদি কোনো প্রতিষ্ঠানে বায়ুর আর্দ্রতা কৃত্রিম উপায়ে বৃদ্ধি করা হইলে উক্ত উদ্দেশ্যে ব্যবহৃত পানি জোনের পানি সরবরাহ ব্যবস্থা…বিধি ৭১ · সুতা ও বয়ন কারখানায় তাপমাত্রা ও কৃত্রিম আর্দ্রকরণআইনের ধারা ৩৫(৩)(খ) এর উদ্দেশ্যপূরণকল্পে ও বিধি ৭০ অনুযায়ী তফসিল-৩ এ বর্ণিত উপায়ে সুতা ও বয়ন কারখানায় বায়ু চলাচল ও তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং কৃত্রিম আর্দ্রকরণের তথ্য…বিধি ৭২ · অতিরিক্ত ভিড়(১) আইনের ধারা ৩৫(৩)(খ) এর বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকক্ষে উহাতে কর্মরত শ্রমিকের স্বাস্থ্যহানি হইতে পারে এইরূপ অতিরিক্ত শ্রমিকের ভিড় করা যাইবে না। (২)…বিধি ৭৩ · আলোর ব্যবস্থা(১) আইনের ধারা ৩৫(৩)(খ) এর বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের প্রত্যেক ও যেই অংশে শ্রমিক কাজ বা যাতায়াত করেন সেই অংশে যথাযথ স্বাভাবিক, কৃত্রিম বা উভয় প্রকার আলোর…বিধি ৭৪ · আবর্জনা বাক্স ও পিকদানি(১) আইনের ধারা ৩৫(৩)(খ) এর বিধান অনুযায়ী প্রতিটি । প্রতিষ্ঠানে (ক) প্রতি ১০০ (একশত) জন শ্রমিকের জন্য অন্তত একটি করিয়া পৃথক আবর্জনা বাক্স ও পিকদানি রাখিতে হইবে; (খ)…বিধি ৭৫ · যন্ত্রপাতি ঘিরিয়া রাখা(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে উহার নিম্নলিখিত যন্ত্রপাতি, গতি সম্পন্ন বা ব্যবহারে থাকিবার সময় পর্যাপ্ত নির্মাণ ব্যবস্থা দ্বারা…বিধি ৭৬ · নিরাপত্তামূলক সতর্কতাযন্ত্রপাতি ঘিরিয়া রাখিবার বিষয়ে বিধি ৭৫(১) এর কোনো বিধান লঙ্ঘন না করিয়া অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত মহাপরিদর্শক লিখিত নির্দেশ প্রদান করিলে…বিধি ৭৭ · চলমান যন্ত্রপাতির উপরে বা নিকটে কাজ(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে চলমান কোনো যন্ত্রপাতির কোনো অংশ পরীক্ষার প্রয়োজন হইলে এবং পরীক্ষার ফলে চলমান যন্ত্রপাতির বেল্ট লাগানো এবং…বিধি ৭৮ · বৈদ্যুতিক বিপদ সম্পর্কে সতর্কতা(১) প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের লাইন এবং সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি যথাযথ আকৃতির এবং পর্যাপ্ত শক্তিসম্পন্ন হইবে এবং এইরূপ নির্মিত, সংরক্ষিত ও কার্যকর হইতে হইবে…বিধি ৭৯ · যন্ত্রপাতি স্থাপন এবং চলাচলের রাস্তাপ্রতিষ্ঠানের কোনো স্থানে যন্ত্রপাতি স্থাপনের ক্ষেত্রে স্থাপিত যন্ত্র বা যন্ত্রসারির মাঝে কমপক্ষে ১ (এক) মিটার প্রশস্ত চলাচলের রাস্তা থাকিতে হইবে: তবে শর্ত থাকে যে,…বিধি ৮০ · স্ট্রাইকিং গিয়ার এবং শক্তি সরবরাহ বিচ্ছিন্ন করার পন্থা(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে (ক) উপযুক্ত স্ট্রাইকিং গিয়ার এবং অন্যান্য কার্যকর যান্ত্রিক সরঞ্জাম সংরক্ষণ করা হইবে যাহা ট্রান্সমিসন…বিধি ৮১ · ক্রেন এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতিআইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে, হয়েস্ট এবং লিফট ব্যতীত, সকল ক্রেন এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতি (স্থির অথবা চলমান ওয়ার্কিং গিয়ার, রজ্জু,…বিধি ৮২ · হয়েস্ট এবং লিফট(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক হয়েস্ট এবং লিফট (ক) পর্যাপ্ত শক্তিশালী, আধুনিক ও মজবুত পদার্থের দ্বারা উত্তমরূপে তৈরি হইতে হইবে;…বিধি ৮৩ · ঘূর্ণায়মান যন্ত্রপাতি(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে গ্রাইন্ডিং প্রক্রিয়া পরিচালিত হয় এইরূপ প্রত্যেক কক্ষে ব্যবহৃত প্রত্যেক যন্ত্রের সহিত অথবা উহার নিকটে…বিধি ৮৪ · প্রেসার প্ল্যান্ট(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত কোনো প্ল্যান্ট বা যন্ত্রপাতির কোনো অংশ স্বাভাবিক বায়ু চাপ অপেক্ষা অধিক চাপে…বিধি ৮৫ · অতিরিক্ত ওজন(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিককে তাহার ক্ষতি হইতে পারে এইরূপ কোনো ভারী জিনিস উত্তোলন, বহন অথবা নাড়াচাড়া করিতে দেওয়া যাইবে না।…বিধি ৮৬ · বিপজ্জনক ধোঁয়ার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী কোনো ব্যক্তি অবাধে প্রবেশ করিতে পারেন এইরূপ কোনো স্থান হইতে যদি বিপজ্জনক ধোঁয়া নিঃসৃত হয় যাহা কোনো ব্যক্তির স্বাস্থ্যের পক্ষে…বিধি ৮৭ · কর্মকক্ষে ধূমপান এবং উম্মুক্ত আলো নিষিদ্ধকরণ(১) প্রতিষ্ঠানের কোনো স্থান বিপজ্জনক হইতে পারে বা পরিদর্শক যেই স্থান বিপজ্জনক মর্মে নির্দেশ প্রদান করেন সেই স্থানে ধূমপান নিষিদ্ধ করিয়া এবং উন্মুক্ত আলোর (যেমন-…বিধি ৮৮ · চোখের নিরাপত্তা(১) আইনের ধারা ৩৫(৩)(গ) এর বিধান অনুযায়ী নিম্নবর্ণিত প্রক্রিয়ার মাধ্যমে কাজ সম্পাদন হয় এইরূপ প্রত্যেক কাজে নিয়োজিত শ্রমিকের জন্য যথোপযুক্ত সেইফটি চশমা প্রয়োজনীয়…বিধি ৮৯ · বিপজ্জনক চালনাআইনের ধারা ৩৫(৩)(ঘ) এর বিধান অনুযায়ী যেইক্ষেত্রে কর্তৃপক্ষ এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো প্রতিষ্ঠানের কোনো কর্ম পরিচালনায় ইহাতে নিযুক্ত কোনো ব্যক্তির মারাত্মক শারীরিক…বিধি ৯০ · বিপজ্জনক কাজ(১) আইনের ধারা ৩৫(৩)(ঘ) এর উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত কাজসমূহ বিপজ্জনক কাজ বলিয়া বিবেচিত হইবে, যথা: (ক) বায়ুপূর্ণ বা বাতান্বিত পানি (Aerated Water) তৈরি এবং উহার…বিধি ৯১ · দুর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান(১) আইনের ধারা ৩৫(৩)(ঘ) এর বিধান অনুযায়ী যদি কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনা ঘটে যাহাতে প্রাণহানি বা শারীরিক জখম হয় অথবা যদি কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ,…বিধি ৯২ · সামান্য দুর্ঘটনার নোটিশপ্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনায় পতিত হইয়া আহত কোনো শ্রমিকের অনধিক ২০ (বিশ) দিন পর্যন্ত কাজে অনুপস্থিতির সম্ভাবনা থাকিলে উক্তরূপ দুর্ঘটনাকে সামান্য দুর্ঘটনা হিসাবে আখ্যায়িত…বিধি ৯৩ · বিপজ্জনক ঘটনার নোটিশকোনো প্রতিষ্ঠানে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, স্থাপনা বা ভবন ধ্বস অথবা মেশিনে গুরুতর দুর্ঘটনা ঘটিলে এবং উহাতে কেহ ব্যক্তিগতভাবে আহত হউক বা না হউক কারখানা ব্যবস্থাপনা অনুরূপ…বিধি ৯৪ · মারাত্মক দুর্ঘটনার স্থান(১) দুর্ঘটনার ফলে অঙ্গহানি বা প্রাণহানি ঘটিলে দুর্ঘটনা ঘটিবার স্থানটি দুর্ঘটনার পর যেইভাবে রহিয়াছিল সংবাদ প্রেরণের পর পরিদর্শক স্থানটি পরিদর্শন না করা পর্যন্ত অথবা ঘটনা…বিধি ৯৫ · দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার রেজিস্টার এবং বার্ষিক দুর্ঘটনার প্রতিবেদন(১) প্রত্যেক কারখানা ব্যবস্থাপনা তাহার প্রতিষ্ঠানে সংঘটিত প্রতিটি দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার রেকর্ড ফরম-৩৫ অনুযায়ী রেজিস্টারে সংরক্ষণ করিবেন এবং মালিক কর্তৃক গৃহীত…বিধি ৯৬ · পেশাগত ও বিষক্রিয়াজনিত ব্যাধির নোটিশ(১) আইনের ধারা ৩৫(৩)(ঘ) এর বিধান অনুযায়ী যেইক্ষেত্রে আইনের দ্বিতীয় তফসিলে উল্লিখিত ব্যাধি দ্বারা কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিক আক্রান্ত হন সেইক্ষেত্রে মালিক অথবা…বিধি ৯৭ · দুর্ঘটনা বা ব্যাধি সম্পর্কে তদন্তের নির্দেশ প্রদানের ক্ষমতা(১) আইনের ধারা ৩৫(৩)(ঙ) এর বিধান অনুযায়ী যেইক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, প্রজ্জলন, অগ্নিকাণ্ড বা সবেগে পানি প্রবেশ অথবা অন্য কোনো দুর্ঘটনা ঘটে অথবা…বিধি ৯৮ · নমুনা সংগ্রহের ক্ষমতা(১) আইনের ধারা ৩৫(৩)(ঙ) এর বিধান অনুযায়ী যদি কোনো পরিদর্শকের নিকট প্রতীয়মান হয় যে, প্রতিষ্ঠানের ব্যবহৃত বা ব্যবহারের জন্য আনীত কোনো বস্তুর নমুনা শ্রমিকের শারীরিক…বিধি ৯৯ · কতিপয় বিপদের ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিদর্শক ও পরিদর্শকের ক্ষমতা(১) আইনের ধারা ৩৫(৩)(ঙ) এর বিধান অনুযায়ী এই আইনে কোনো বিষয় সম্বন্ধে সুস্পষ্ট বিধান নাই এরূপ কোনো ক্ষেত্রে যদি অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট প্রতীয়মান হয় যে, কোনো…বিধি ১০০ · বিপজ্জনক ভবন এবং যন্ত্রপাতি সম্বন্ধে তথ্য প্রদান(১) আইনের ধারা ৩৫(৩)(ঙ) এর । বিধান অনুযায়ী যেইক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের শ্রমিকের নিকট প্রতীয়মান হয় যে, উক্ত শ্রমিক কর্তৃক ব্যবহৃত ভবন, যন্ত্রপাতি বা উহার কোনো…বিধি ১০২ · ভবন ও যন্ত্রপাতির নিরাপত্তা(১) আইনের ধারা ৩৫(৩)(চ) এর বিধান অনুযায়ী যদি কোনো পরিদর্শকের নিকট প্রতীয়মান হয় যে, কোনো প্রতিষ্ঠানের কোনো ভবন, উহার কোনো অংশ, উহার কোনো পথ, যন্ত্রপাতি, প্ল্যান্ট বা…বিধি ১০৩ · অগ্নিকান্ড সম্পর্কে নিরাপত্তা(১) আইনের ধারা ৩৫(৩)(চ) এর বিধান অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানে নির্ধারিতভাবে অগ্নিকান্ডের সময় প্রত্যেক তলার সহিত সংযোগ রক্ষাকারী অন্তত একটি বিকল্প সিঁড়িসহ বহির্গমনের…বিধি ১০৪ · অগ্নি নির্বাপণ মহড়া(১) প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানে প্রতি ৩ (তিন) মাসে অন্তত একবার অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনার সময় জরুরি নির্গমনের মহড়ার আয়োজন করিতে হইবে এবং তৎসম্পর্কিত তথ্য প্রতিষ্ঠানের…

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি

বাস্তবায়ন নির্দেশিকা

করণীয়
নিরাপদ ভবন, যন্ত্রপাতি ও working system; বিনামূল্যে PPE; প্রতি floor-এ fire extinguisher; প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম; ঝুঁকি বিষয়ে প্রশিক্ষণ। বিস্তারিত পদ্ধতি প্রবিধান ও BEPZA নির্দেশনা অনুযায়ী।
রেকর্ড
Risk assessment, PPE issue register, fire equipment inspection, training record, BEPZA building approval।
Audit-এ দেখা হয়
BEPZA counselor-এর inspection finding ও তার CAP closure।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

BLA-তে স্বাস্থ্য (ধারা ৫১–৬০) ও নিরাপত্তা (ধারা ৬১–৭৮ক) বিষয়ে আলাদা আলাদা ধারা আছে, সাথে শ্রম বিধিমালার বিধি ৪০–৬৮। EPZ-এ একটি সাধারণ ধারা; পদ্ধতি প্রবিধান ও BEPZA নির্দেশনায়।

সমতুল্য ধারা: BLA ধারা ৬১ · BLA ধারা ৬২ · BLA ধারা ৭৮ক · BLA ধারা ৫১ · BLA ধারা ৫২ · BLA ধারা ৫৩ · BLA ধারা ৫৪ · BLA ধারা ৫৫ · BLA ধারা ৫৬ · BLA ধারা ৫৭ · BLA ধারা ৫৮ · BLA ধারা ৫৯ · BLA ধারা ৬০ · BLA ধারা ৬১ক · BLA ধারা ৬৩ · BLA ধারা ৬৪ · BLA ধারা ৬৫ · BLA ধারা ৬৬ · BLA ধারা ৬৭ · BLA ধারা ৬৮ · BLA ধারা ৬৯ · BLA ধারা ৭০ · BLA ধারা ৭১ · BLA ধারা ৭২ · BLA ধারা ৭৩ · BLA ধারা ৭৪ · BLA ধারা ৭৫ · BLA ধারা ৭৬ · BLA ধারা ৭৭ · BLA ধারা ৭৮ · BLA ধারা ৮৯ · BLA ধারা ৯০ক