RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৯২ — সামান্য দুর্ঘটনার নোটিশ

বিধি ৯২

সামান্য দুর্ঘটনার নোটিশ

প্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনায় পতিত হইয়া আহত কোনো শ্রমিকের অনধিক ২০ (বিশ) দিন পর্যন্ত কাজে অনুপস্থিতির সম্ভাবনা থাকিলে উক্তরূপ দুর্ঘটনাকে সামান্য দুর্ঘটনা হিসাবে আখ্যায়িত করিয়া কারখানা ব্যবস্থাপনা ফরম-৩২ অনুযায়ী দুর্ঘটনা ঘটিবার অনধিক ৭ (সাত) দিনের মধ্যে বিধি ৯১(২)(ক) এ উল্লিখিত কর্তৃপক্ষের নিকট সংবাদ প্রেরণ করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৬৮

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি