RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৯৭ — শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি, কতিপয় কর্মকর্তা এবং সাধারণ শ্রমিকের বদলির

বিধি ১৯৭

শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি, কতিপয় কর্মকর্তা এবং সাধারণ শ্রমিকের বদলির

বিধি-নিষেধ । শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের কোনো প্রতিনিধিকে আইনের ধারা ১২১ এর বিধান অনুসরণ না করিয়া তাহার সম্মতি ব্যতিরেকে এক জোন হইতে অন্য জোনে বদলি করা যাইবে না:

তবে শর্ত থাকে যে, সাধারণ শ্রমিককে একই মালিকের অধীন একই জোনে বা অন্য জোনে ভিন্ন বিভাগে বা ভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আইনের ধারাবাহিকতা ও অন্যান্য সুবিধাসহ বদলি করা যাইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১১২

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১২১

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি