RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৬৯ — ক্ষতিপূরণ হিসাবে প্রদত্ত কোনো অর্থ হস্তান্তর করা সম্পর্কে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে

বিধি ১৬৯

ক্ষতিপূরণ হিসাবে প্রদত্ত কোনো অর্থ হস্তান্তর করা সম্পর্কে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে

ব্যবস্থা কার্যকরণ পদ্ধতি । আইনের ধারা ৯২(ঝ) এর অনুযায়ী কর্তৃপক্ষ নিম্নবর্ণিত বিষয়ে বিধি ১৭০ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিবে

(ক) ইপিজেড শ্রম আদালতে জমাকৃত কোনো অর্থ যাহা অন্য কোনো দেশে বসবাস করিতেছেন অথবা করিতে যাইতেছেন এইরূপ কোনো ব্যক্তিকে প্রদেয় অথবা তাহার প্রাপ্য উক্ত দেশে হস্তান্তরের জন্য; এবং

(খ) বাংলাদেশে বসবাস করিতেছেন অথবা করিবেন এইরূপ কোনো ব্যক্তিকে প্রদেয় বা তাহার প্রাপ্য কোনো অর্থ যাহা অন্য কোনো দেশে শ্রমিকের ক্ষতিপূরণ সম্পর্কিত কোনো আইনের অধীন জমা করা হইয়াছে বাংলাদেশে গ্রহণ, বণ্টন এবং পরিচালনার জন্য:

তবে শর্ত থাকে যে, কোনো মারাত্মক দুর্ঘটনা সম্পর্কে এই বিধির অধীন জমাকৃত কোনো অর্থ সংশ্লিষ্ট মালিকের সম্মতি ব্যতিরেকে উক্তরূপে হস্তান্তর করা যাইবে না যতক্ষণ পর্যন্ত জমাগ্রহণকারী ইপিজেড শ্রম আদালত ক্ষতিপূরণ বণ্টনের বিধান অনুযায়ী উক্ত অর্থের বণ্টন এবং ভাগ নির্ণয় করিয়া আদেশ প্রদান না করে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১০৩

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৯২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি