RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২১৮ — অন্যায় আচরণ বিষয়ক তদন্ত পরিচালনা

বিধি ২১৮

অন্যায় আচরণ বিষয়ক তদন্ত পরিচালনা

(১) কোনো মালিক বা মালিক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা মালিকের দায়িত্ব পালনকারী কোনো ব্যক্তি অন্যায় আচরণ করিলে উক্ত অন্যায় আচরণ বিষয়ক তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষ আইনের ধারা ১১৫ এর বিধানাবলির সহিত সামঞ্জস্য রাখিয়া মানসম্পন্ন পরিচালনা পদ্ধতি প্রণয়ন করিবে।

(২) কোনো শ্রমিক বা শ্রমিক কল্যাণ সমিতির তরফে কোনো অন্যায় আচরণ করিলে উক্ত অন্যায় আচরণ বিষয়ক তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষ আইনের ধারা ১১৬ এর বিধানাবলির সহিত সামঞ্জস্য রাখিয়া মানসম্পন্ন পরিচালনা পদ্ধতি প্রণয়ন করিবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১২০

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৫ · ধারা ১১৬

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি