RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৮৯ — ভোটারের পরিচয়পত্র

বিধি ১৮৯

ভোটারের পরিচয়পত্র

(১) ভোটার তালিকায় অন্তর্ভুক্ত প্রত্যেক শ্রমিক ভোট প্রদানকালে অবশ্যই কারখানার পরিচয়পত্র প্রিজাইডিং অফিসারের নিকট জমা প্রদান করিতে হইবে।

(২) ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার শ্রমিকের পরিচয়পত্র মালিকের প্রতিনিধির নিকট প্রদান করিবেন এবং উক্ত প্রতিনিধি তাহা সংশ্লিষ্ট শ্রমিককে ফেরত প্রদান করিবেন।

(৩) নির্বাহী পরিচালক অনুরোধ করিলে প্রত্যেক মালিক নির্বাচন পরিচালনার জন্য অর্থ সংস্থানসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করিবেন, তবে নির্বাচন বিষয়ে নির্বাহী পরিচালক ও মালিক কোনোরূপ হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করিতে পারিবেন না।

(৪) যদি প্রিজাইডিং অফিসার ভোটারের পরিচয়পত্র সম্পর্কে সন্তুষ্ট না হন, তবে তিনি তাহাকে গোপন ব্যালটে ভোট প্রদানের অনুমতি প্রদানে অস্বীকার করিতে পারিবেন এবং এই ব্যাপারে তাহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১০৯

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১০৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি