RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১২ — সার্ভিস বহিতে তথ্য অন্তর্ভুক্তকরণ

বিধি ১২

সার্ভিস বহিতে তথ্য অন্তর্ভুক্তকরণ

(১) স্থায়ীকরণের তারিখ হইতে ১ (এক) মাসের মধ্যে মালিক সংশ্লিষ্ট সকল শ্রমিকের প্রয়োজনীয় তথ্য তাহার সার্ভিস বহিতে লিপিবদ্ধ করিবেন।

(২) নিম্নবর্ণিত ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনা সংঘটনের ১৫ (পনেরো) দিনের মধ্যে শ্রমিকের পরবর্তী বা নূতন তথ্য সার্ভিস বহিতে লিপিবদ্ধ করিতে হইবে, যথা:

(ক) বেতনের স্কেল বা মজুরির হার পরিবর্তন;

(খ) একই প্রতিষ্ঠানের অন্য শাখায় বা ভিন্ন চাকরিতে অথবা একই মালিকের ভিন্ন প্রতিষ্ঠানে বদলি;

(গ) শ্রমিক কর্তৃক কোনো প্রশিক্ষণ গ্রহণ বা কোনো বিশেষ দক্ষতা অর্জন;

(ঘ) বার্ষিক ছুটি ভোগ বা নগদায়ন;

(ঙ) চাকরি হইতে ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অবসান, পদত্যাগ বা অবসর গ্রহণ;

(চ) কোনো জরিমানা বা দণ্ড আরোপ এবং পুরস্কার প্রদান বা প্রশংসা জ্ঞাপন:

তবে শর্ত থাকে যে, শ্রমিকের বিরুদ্ধে আনীত কোনো অসদাচরণের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত উহা সার্ভিস বহিতে লিপিবদ্ধ করা যাইবে না।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৯

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৭

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি