RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৯৯ — শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশন গঠন

বিধি ১৯৯

শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশন গঠন

(১) আইনের ধারা ১১৩ অনুযায়ী কোনো এলাকা বা জোনে গঠিত শ্রমিক কল্যাণ সমিতিসমূহের ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) এর অধিক শ্রমিক সম্মত হইলে তাহারা উক্ত এলাকায় শ্রমিক কল্যাণ সমিতিসমূহের একটি ফেডারেশন গঠন করিতে পারিবে।

(২) উপ-বিধি (১) এর অধীন সমিতিসমূহ ফেডারেশন গঠনে সম্মত হইলে তাহাদের মধ্য হইতে একজনকে আহ্বায়ক মনোনীত করিয়া তাহার স্বাক্ষরে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নির্বাহী চেয়াম্যান বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নিকট অনুমোদনের জন্য আবেদন করিবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১১২

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি