RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৫৬ — ট্রাস্টি বোর্ড গঠন ও সদস্য মনোনয়ন

বিধি ২৫৬

ট্রাস্টি বোর্ড গঠন ও সদস্য মনোনয়ন

(১) ট্রাস্টি বোর্ড অনধিক ৬ (ছয়) সদস্য সমন্বয়ে নিম্নলিখিতভাবে গঠিত হইবে, যথা:

(ক) শিল্প প্রতিষ্ঠানের মালিক বা চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক বা স্থানীয় প্রধান - সভাপতি

(খ) শিল্প প্রতিষ্ঠানের মালিকপক্ষ কর্তৃক মনোনীত কল্যাণ কর্মকর্তা বা মানব সম্পদ বিভাগের ১ (এক) জন প্রতিনিধি - সদস্য

(গ) শিল্প প্রতিষ্ঠানের মালিকপক্ষ কর্তৃক মনোনীত হিসাব বিভাগের ১ (এক) জন প্রতিনিধি-সদস্য

(ঘ) শ্রমিক কল্যাণ সমিতির মনোনীত ৩ (তিন) জন প্রতিনিধি- সদস্য:

তবে শর্ত থাকে যে, যে সকল শিল্প প্রতিষ্ঠান বা কারখানাতে শ্রমিক কল্যাণ সমিতি নাই সেক্ষেত্রে অংশগ্রহণকারী কমিটি কর্তৃক শ্রমিকের ৩ (তিন) জন প্রতিনিধি মনোনীত হইবেন:

আরও শর্ত থাকে যে, যে সকল শিল্প প্রতিষ্ঠান বা কারখানাতে শ্রমিক কল্যাণ সমিতি বা কোনো অংশগ্রহণকারী কমিটি নাই, সেইক্ষেত্রে শ্রমিকের ৩ (তিন) জন প্রতিনিধি সংশ্লিষ্ট জোনের নির্বাহী পরিচালকের তত্ত্বাবধানে উক্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের দ্বারা মনোনীত হইবে।

(২) শ্রমিক পক্ষের প্রতিনিধিদের মধ্য হইতে সহ-সভাপতি পদে ১ (এক) বৎসরের জন্য পর্যায়ক্রমে একজনকে মনোনীত করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৩২

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি