হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · নবম অধ্যায় — শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক · বিধি ২৩৩
বিধি ২৩৩ — সভার নোটিশ ও কার্যবিবরণী
সভার নোটিশ ও কার্যবিবরণী
- (১) ৭ (সাত) দিনের সময় প্রদান করিয়া অংশগ্রহণকারী কমিটির সভার নোটিশ জারি করিতে হইবে, তবে জরুরি সভা অনুষ্ঠানের ক্ষেত্রে ২৪ (চব্বিশ) ঘণ্টার নোটিশ প্রদান করা যাইবে।
(২) অংশগ্রহণকারী কমিটির সকল প্রতিবেদন ও সভার কার্যবিবরণীর কপি সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সভা অনুষ্ঠানের ৭ (সাত) দিনের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাহী পরিচালকের নিকট প্রেরণ করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১২২
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি