হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · চতুর্দশ অধ্যায় — মালিক-ক্রেতা-শ্রমিক অংশগ্রহণ তহবিল, ইত্যাদি · বিধি ৩০২
বিধি ৩০২ — সদস্যের অপসারণ
সদস্যের অপসারণ
বোর্ড কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিধি ২৯৯ এর দফা (গ),
(ঘ) ও (ঙ) তে উল্লিখিত যে কোনো মনোনীত সদস্যকে লিখিত আদেশ দ্বারা অপসারণ করিতে পারিবে, যদি তিনি
(ক) আইন ও এই বিধিমালার অধীন তাহার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হন বা অস্বীকার করেন, বা কর্তৃপক্ষের বিবেচনায় উক্ত দায়িত্ব পালনে অক্ষম বিবেচিত হন;
(খ) কর্তৃপক্ষের বিবেচনায় সদস্য হিসাবে তাহার পদের অপব্যবহার করিয়া থাকেন;
(গ) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কল্যাণ তহবিল সংক্রান্ত বিষয়ে লাভজনক কিছু অর্জন করিয়া থাকেন বা অধিকারে রাখেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৭৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি