RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৬৬ — মামলা নিবন্ধিকরণ, রেকর্ড ও রেজিস্টার সংরক্ষণ

বিধি ১৬৬

মামলা নিবন্ধিকরণ, রেকর্ড ও রেজিস্টার সংরক্ষণ

(১) ইপিজেড শ্রম আদালতের চেয়ারম্যান ফরম-৬৯ অনুযায়ী মামলার একটি রেজিস্টার সংরক্ষণ করিবেন।

(২) চেয়ারম্যান কোনো আবেদনপত্র পাইবার পর উহা উপ-বিধি (১) এ বর্ণিত রেজিস্টারে অন্তর্ভুক্ত করিবেন।

(৩) মামলার সমাপ্তিতে এতদুদ্দেশে নির্ধারিত রেজিস্টারে চেয়ারম্যান নির্দিষ্ট কলামের অন্তর্ভুক্তি প্রত্যয়িত করিয়া স্বাক্ষর প্রদান করিবেন।

(৪) রেজিস্টার বাংলায় অথবা ইংরেজিতে লিপিবদ্ধ করা যাইবে এবং ১০ (দশ) বৎসর পর্যন্ত উহা সংরক্ষণ করিতে হইবে।

(৫) গড় হাজিরার কারণে খারিজকৃত ক্ষতিপূরণ মামলার রেকর্ডপত্র চূড়ান্ত নির্দেশ প্রদানের তারিখ হইতে ১ (এক) বৎসর সংরক্ষণ করিতে হইবে।

(৬) স্বীকারোক্তির ভিত্তিতে একতরফা নিষ্পত্তিকৃত ক্ষতিপূরণ মামলার রেকর্ডপত্র চূড়ান্ত আদেশ প্রদানের তারিখ হইতে আপিলের আদেশসহ, যদি থাকে, ১ (এক) বৎসর অথবা ক্ষতিপূরণ পরিশোধের তারিখ হইতে যাহা পরে হয় ১ (এক) বৎসর পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে।

(৭) প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নিষ্পত্তিকৃত ক্ষতিপূরণ মামলার রেকর্ডপত্র বাতিল করা হইলে বা কোনো ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয়তা না থাকিলে চূড়ান্ত আদেশ প্রদানের তারিখ হইতে আপিলের আদেশসহ, যদি থাকে, ১ (এক) বৎসর এবং দাবি আংশিক বা সামগ্রিকভাবে মুলতুবি রাখা হইলে চূড়ান্ত আদেশ প্রদানের তারিখ হইতে আপিলের আদেশসহ, যদি থাকে, ১(এক) বৎসর অথবা দায় পরিশোধের তারিখ পর্যন্ত যাহা পরবর্তীতে হয় সংরক্ষণ করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১০২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি