RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২১৩ — মালিক সমিতির গঠনতন্ত্র

বিধি ২১৩

মালিক সমিতির গঠনতন্ত্র

(১) মালিক সমিতির গঠনতন্ত্রের কোনো বিধান আইন ও বিধিমালার কোনো বিধানের পরিপন্থী হইবে না।

(২) মালিক সমিতি আইন ও বিধিমালার অধীন নিবন্ধনের অধিকারী হইবে না, যদি না উক্ত মালিক সমিতির গঠনতন্ত্রে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত হইয়া থাকে, যথা:

(ক) মালিক সমিতির নাম ও ঠিকানা;

(খ) মালিক সমিতি গঠনের উদ্দেশ্য;

(গ) মালিক সমিতির সদস্য হইবার যোগ্যতা ও পদ্ধতি;

(ঘ) মালিক সমিতির একটি কার্যনির্বাহী পরিষদ থাকিবে, যাহার সদস্য সংখ্যা ১৫ এর বেশি হইবে না;

(ঙ) মালিক সমিতির আয়ের উৎস ও ব্যয়ের খাতসমূহ উল্লেখ করিতে হইবে;

(চ) মালিক সমিতি বাতিলকরণ পদ্ধতি;

(ছ) গঠনতন্ত্র সংশোধন, পরিবর্তন বাতিল পদ্ধতি;

(জ) সমিতির কার্যনির্বাহী পরিষদ হইতে পদত্যাগ বা সদস্যপদ বাতিল হইবার পদ্ধতি;

(ঝ) সমিতির কোনো সদস্যের পদ বাতিলকরণ পদ্ধতি;

(ঞ) সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠান পদ্ধতি।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১১৮

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি