RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৮৮ — অসুবিধা দূরীকরণ

বিধি ২৮৮

অসুবিধা দূরীকরণ

(১) এই অধ্যায়ের কোনো বিষয়ে ব্যাখ্যা বা স্পষ্টীকরণের প্রয়োজন হইলে উহা সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের মাধ্যমে মহাপরিদর্শকের নিকট আবেদন করিতে হইবে এবং এ বিষয়ে মহাপরিদর্শক যেই সিদ্ধান্ত প্রদান করিবেন সেই বিষয়ই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

(২) ভবিষ্য তহবিল কার্যকর হইবার তারিখ হইতে মালিক তহবিলের সদস্যদের বিদ্যমান কোনো আর্থিক বা অনার্থিক সুবিধাদি কমাইতে পারিবে না।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৪২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি