RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৪৮ — সদস্যের শূন্য পদ পূরণ

বিধি ২৪৮

সদস্যের শূন্য পদ পূরণ

(১) মৃত্যু অথবা ইস্তফা অথবা অপসারণজনিত শূন্যতার ক্ষেত্রে, যে প্রক্রিয়ায় মূল প্যানেল গঠিত হইয়াছিল সেই প্রক্রিয়ায়, কর্তৃপক্ষ ইপিজেড শ্রম আদালতের কোনো সদস্যের পদ শূন্য হইবার ১ (এক) মাসের মধ্যে তাহা পূরণ করিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।

(২) উপ-বিধি (১) এর অধীন প্যানেলে অন্তর্ভুক্ত কোনো সদস্য, প্যানেলের অবশিষ্ট মেয়াদের জন্য সদস্য থাকিতে পারিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১২৯

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি