RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৯৫ — যৌথ দরকষাকষি এজেন্ট নির্ধারণ

বিধি ১৯৫

যৌথ দরকষাকষি এজেন্ট নির্ধারণ

(১) নূতন পরিষদ কার্যভার গ্রহণ করিবার পরবর্তী ১৫ (পনেরো) দিনের মধ্যে শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আইনের ধারা ১১৯ অনুযায়ী যৌথ দরকষাকষি এজেন্ট (সিবিএ) ঘোষণা করার জন্য নির্বাহী চেয়ারম্যানের নিকট আবেদন করিবেন।

(২) নির্বাহী চেয়ারম্যান উক্ত আবেদন প্রাপ্তির পরবর্তী ১৫ (পনেরো) দিনের মধ্যে অনুমোদন প্রদান করিয়া মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সভাপতির নিকট প্রেরণ করিবেন।

(৩) নির্বাহী চেয়ারম্যানের নিকট হইতে অনুমোদন প্রাপ্তির তারিখ হইতে যৌথ দরকষাকষি এজেন্ট (সিবিএ) তাদের কার্যক্রম আরম্ভ করিবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১১১

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৯

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি