বিধি ৩১৭ — নোটিশ জারি ও বিবরণী উপস্থাপন
নোটিশ জারি ও বিবরণী উপস্থাপন
(১) আইনের ধারা ১৯০ মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যেক আদেশ নিম্নবর্ণিত পদ্ধতিতে জারি করিতে হইবে, যথা:
(ক) ডাকযোগে বা সরাসরি বা অন্য কোনো পদ্ধতিতে বা লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে;
(খ) সাধারণ সার্কুলার প্রণয়নের মাধ্যমে;
(গ) গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে।
(২) আইনের ধারা ১৯০ মোতাবেক প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপক প্রতি বৎসর ১৫ ফেব্রুয়ারির মধ্যে ফরম-১০৬ অনুযায়ী ২ (দুই) প্রস্থ করিয়া বার্ষিক বিবরণী অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট দাখিল করিবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৯০
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি