বিধি ১৯৪ — শূন্যতা
শূন্যতা
(১) নির্বাহী পরিষদের কোনো সদস্য পরিষদের সভাপতির পূর্বানুমতি ব্যতিরেকে পর পর ৩ (তিন) টি সভায় অনুপস্থিত থাকিলে কমিটিতে তাহার সদস্যপদ বাতিল হইয়া যাইবে।
(২) কোনো শ্রমিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিযুক্ত না থাকিলে, তিনি চাকরিতে ইস্তফা প্রদান করিলে, মৃত্যু হইলে অথবা অন্য কোনোভাবে কমিটির সদস্যপদ হারাইলে উক্ত পদটি শূন্য হইবে এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে নির্বাহী পরিষদ উহার পরবর্তী সভায় দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনক্রমে উক্ত শূন্য পদ পূরণ করিবে এবং এইক্ষেত্রে শূন্য পদ পূরণকৃত শ্রমিক অবশিষ্ট সময়ের জন্য সদস্য হিসাবে বহাল থাকিবেন।
(৩) শূন্য পদ পূরণের পরবর্তী ১৫ (পনেরো) দিনের মধ্যে নির্বাহী চেয়ারম্যানকে অবহিত করিতে হইবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি