বিধি ২২২ — অংশগ্রহণ কমিটিতে শ্রমিক প্রতিনিধি মনোনয়ন
অংশগ্রহণ কমিটিতে শ্রমিক প্রতিনিধি মনোনয়ন
(১) অংশগ্রহণকারী কমিটির শ্রমিক প্রতিনিধি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের মধ্য হইতে নির্বাচিত বা মনোনীত হইবেন:
তবে শর্ত থাকে যে, প্রতিষ্ঠানের কোনো শ্রেণি, শাখা বা বিভাগে মহিলা শ্রমিক থাকিলে সেইখানে অংশগ্রহণকারী কমিটিতে মহিলা শ্রমিকের অগ্রাধিকার প্রদান করিতে হইবে।
(২) অংশগ্রহণকারী কমিটিতে নির্বাচিত বা মনোনীত কোনো প্রতিনিধির অবসরজনিত কারণে বা চাকরিচ্যুতি বা স্বেচ্ছায় চাকরি ত্যাগ করা, ইত্যাদি কারণে চাকরির অবসান ঘটিলে অথবা শারীরিক বা মানসিক কারণে দায়িত্ব পালনে অক্ষম হইলে অথবা নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডিত হইলে অথবা পদত্যাগ করিলে অংশগ্রহণকারী কমিটিতে উক্ত প্রতিনিধির পদ শূন্য হইবে।
(৩) উপ-বিধি (২) এর অধীন শ্রমিক প্রতিনিধির পদ শূন্য হলে শূন্য পদে কমিটির সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির সম্মতিতে নূতন প্রতিনিধি মনোনয়ন প্রদান করিতে পারিবে এবং উক্ত মনোনয়ন পাইবার ৭(সাত) দিনের মধ্যে মালিক নূতন প্রতিনিধি সমন্বয়ে অংশগ্রহণকারী কমিটি পুনর্গঠন করিবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১২২
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি