RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৯৬ — যৌথ দরকষাকষি এজেন্ট (সিবিএ) অফিস বরাদ্দ

বিধি ১৯৬

যৌথ দরকষাকষি এজেন্ট (সিবিএ) অফিস বরাদ্দ

(১) আইনের ধারা ১১২(২) অনুযায়ী মালিক তাহার প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং শ্রমিকের বাহিরে যাতায়াতের সুবিধা হয় এইরূপ স্থানে আলো-বাতাস চলাচলের ব্যবস্থাসম্পন্ন প্রতিষ্ঠানের সহিত সামঞ্জস্যপূর্ণ অবকাঠামো অনুযায়ী যৌথ দরকষাকষি এজেন্ট (সিবিএ) এর জন্য একটি অফিস কক্ষ বরাদ্দ করিবেন।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত অফিস কক্ষে প্রয়োজনীয় সংখ্যক চেয়ার, টেবিল, আলমিরা, বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক সিলিং ফ্যান, আলোর ব্যবস্থা, নোটিশ বোর্ড, ইত্যাদি মালিক কর্তৃক সরবরাহ করিতে হইবে।

(৩) সিবিএ অফিস স্থাপন, বরাদ্দ, আসন সংখ্যা বা আসবাবপত্র সংক্রান্ত কোনো বিষয়ে বিরোধ হইলে নির্বাহী চেয়ারম্যান উভয় পক্ষের সহিত আলোচনাক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১১১

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১২ · ধারা ১১৯

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি