হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · দ্বিতীয় অধ্যায় — নিয়োগ ও চাকরির শর্তাবলি · বিধি ৫
বিধি ৫ — প্রচলিত চাকরি বিধি
প্রচলিত চাকরি বিধি
(১) যেই সকল প্রতিষ্ঠানে নিজস্ব চাকরি বিধি পূর্ব হইতে প্রচলিত রহিয়াছে সেই সকল প্রতিষ্ঠানের মালিক এই বিধিমালা জারি হইবার ৩ (তিন) মাসের মধ্যে উহা আইন এবং এই বিধিমালার সহিত সামঞ্জস্য করিয়া একটি খসড়া চাকরি বিধি প্রস্তুত করিবে এবং উক্ত খসড়া চাকরি বিধি অনুমোদনের জন্য অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট উপস্থাপন করিবেন।
(২) উপ-বিধি (১) এর অধীন চাকরি বিধি দাখিলের ক্ষেত্রে বিধি ৩ এর বিধান এবং উহা অনুমোদনের ক্ষেত্রে বিধি ৪ এর বিধান, যতদূর সম্ভব, অনুসরণ করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি