RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৯ — মজুরি পরিশোধের মেয়াদ ও পরিশোধের নোটিশ

বিধি ২৯

মজুরি পরিশোধের মেয়াদ ও পরিশোধের নোটিশ

(১) আইনের ধারা ২৬ এর উদ্দেশ্য পূরণকল্পে শ্রমিকের মজুরি মাসিক, সাপ্তাহিক, দৈনিক বা পিসরেট যে পদ্ধতিতেই নির্ধারণ করা হউক না কেন উহা শ্রমিককে পূর্বেই নোটিশ আকারে অবহিত করিতে হইবে এবং পরিশোধের সময় ও পদ্ধতিও নোটিশে উল্লেখ থাকিবে।

(২) মালিক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি শ্রমিকের মজুরি পরিশোধের তারিখ নির্দিষ্ট করিয়া অন্যূন ৫ (পাঁচ) দিন পূর্বে বাংলায় সহজবোধ্য ভাষায় লিখিত নোটিশ প্রতিষ্ঠানের প্রবেশ পথে বা উহার নিকটবর্তী প্রকাশ্য স্থানে টাঙ্গাইয়া দিবেন।

(৩) অবসর গ্রহণের কারণে, মালিক কর্তৃক ছাঁটাই, ডিসচার্জ, অপসারণ, বরখাস্তের কারণে, শ্রমিক কর্তৃক অব্যাহতি গ্রহণের কারণে অথবা অন্য কোনো কারণে যদি কোনো শ্রমিকের চাকরির ছেদ ঘটে, তাহা হইলে উক্ত শ্রমিকের সকল পাওনা চাকরির ছেদ ঘটিবার পরবর্তী ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে পরিশোধ করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৯

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ২৬

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি