হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · অষ্টম অধ্যায় — দুর্ঘটনাজনিত কারণে জখমের জন্য ক্ষতিপূরণ · বিধি ১৬২
বিধি ১৬২ — বিদেশ হইতে প্রাপ্ত অর্থ প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষের নিকট হস্তান্তর
বিদেশ হইতে প্রাপ্ত অর্থ প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষের নিকট হস্তান্তর
(১) প্রাধিকারপ্রাপ্ত । কর্তৃপক্ষ হস্তান্তরকারী কর্তৃপক্ষের নিকট হইতে অর্থ গ্রহণ করিবার যথার্থ কর্তৃপক্ষ হইবেন।
(২) প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষ নহেন এইরূপ কোনো ইপিজেড শ্রম আদালত বা অন্য কোনো সরকারি কর্মচারী কোনো হস্তান্তরকারী কর্তৃপক্ষের নিকট হইতে অর্থ গ্রহণ করিলে তিনি উক্ত অর্থ ও সংশ্লিষ্ট দলিলপত্রাদি প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবেন অথবা প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী উহা বিলি-বন্টন করিবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি