RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৬৩ — খাবার কক্ষ

বিধি ৬৩

খাবার কক্ষ

(১) প্রত্যেক প্রতিষ্ঠানের শ্রমিক কর্তৃক আনীত খাদ্য যাহাতে সে খাইতে পারে সেই জন্য উপযুক্ত খাবার কক্ষের ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ করিতে হইবে এবং উক্ত কক্ষে পান করিবার পানির ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা থাকিবে ।

(২) খাবার কক্ষে একইসঙ্গে একই সময় প্রতিষ্ঠানে কর্মরত মোট শ্রমিকের অন্তত শতকরা পনেরো ভাগ শ্রমিকের স্থান সংকুলান হইতে হইবে এবং শ্রমিকের সংখ্যানুযায়ী অভেদ্য উপরিতল বিশিষ্ট পর্যাপ্ত টেবিল চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা রাখিতে হইবে:

তবে শর্ত থাকে যে, যেই প্রতিষ্ঠানে কোনো খাবার কক্ষ রহিয়াছে সেই প্রতিষ্ঠানের শ্রমিক তাহার কর্মকক্ষে বসিয়া কোনো খাবার খাইতে পারিবেন না।

(৩) খাবার কক্ষ পর্যাপ্ত পরিমাণে আলোকিত এবং বায়ু সংবলিত হইতে হইবে এবং পরিষ্কার ও সহনীয় তাপমাত্রায় রক্ষণাবেক্ষণ করিতে হইবে।

(৪) খাবার কক্ষের এবং সার্ভিস কাউন্টারের একটি অংশ মহিলা শ্রমিকের সংখ্যানুপাতে তাহাদের জন্য পর্দা দ্বারা আলাদা করিয়া সংরক্ষিত রাখিতে হইবে।

(৫) খাবার কক্ষের নকশা, মান ও আকার অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৪৭

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি