বিধি ২৭৫ — তহবিলের অর্থ বিনিয়োগ
তহবিলের অর্থ বিনিয়োগ
(১)তহবিলের অর্থ বোর্ডের সিদ্ধান্তক্রমে সদস্যদের জন্য সম্ভাব্য ঋণ এবং চূড়ান্ত পাওনা ও অন্যান্য জরুরি ব্যয় পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখিয়া অবশিষ্ট অর্থ ভবিষ্য তহবিলের নামে- -(ক) Trusts Act, 1882 (Act No. II of 1882) এর আইনের ধারা 20এ বর্ণিত সিকিউরিটিজ ক্রয়ে বিনিয়োগ করিতে হইবে; অথবা
(খ) বাংলাদেশ ডাকঘর সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ করিতে হইবে; অথবা
(গ) সরকার কর্তৃক ইস্যুকৃত যে কোনো বন্ড ক্রয়ে বিনিয়োগ করিতে হইবে; অথবা
(ঘ) বাংলাদেশের তালিকাভুক্ত যে কোনো বাণিজ্যিক ব্যাংকের স্থানীয় শাখায় সর্বোচ্চ হারে স্থায়ী আমানত (এফ.ডি.আর) এ বিনিয়োগ করিতে হইবে।
(২) তহবিলের অর্থ কোনো ক্রমেই এই বিধিতে বর্ণিত ক্ষেত্র ব্যতীত অন্য কোনো খাতে বিনিয়োগ করা যাইবে না।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি