হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · নবম অধ্যায় — শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক · বিধি ২০৩
বিধি ২০৩ — ফেডারেশনের নিবন্ধন বাতিল
ফেডারেশনের নিবন্ধন বাতিল
নির্বাহী চেয়ারম্যান নিম্নবর্ণিত যে কোনো কারণে কোনো শ্রমিক কল্যাণ সমিতির ফেডারেশনের অনুমোদন বাতিল করিতে পারিবেন, যথা:
(ক) কোনো কারণে উহার অবসান বা বিলুপ্তি হইয়া থাকিলে;
(খ) প্রতারণা অথবা অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে অনুমোদন গ্রহণ করিলে;
(গ) গঠনতন্ত্রের মৌলিক কোনো বিধান লঙ্ঘন করিলে;
(ঘ) আইন ও বিধির সহিত অসঙ্গতিপূর্ণ কোনো বিধান গঠনতন্ত্রে সন্নিবেশ করিলে;
(ঙ) নির্বাচিত হইবার অযোগ্য কোনো ব্যক্তিকে প্রতিনিধি পদে নির্বাচিত করিলে; অথবা
(চ) আইন ও বিধির কোনো বিধান লঙ্ঘন করিলে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি