বিধি ৩১৪ — সাধারণ ক্ষেত্রে কোর্ট ফি
সাধারণ ক্ষেত্রে কোর্ট ফি
(১) আইনের ধারা ১৯৮ অনুযায়ী কোনো প্রকার দরখাস্ত, কার্যধারা বা আপিলের জন্য কোনো কোর্ট ফি বা অন্য কোনো ফি প্রদান করিতে হইবে না, তবে সাক্ষীকে সমন জারির ক্ষেত্রে প্রত্যেক সাক্ষীর জন্য ১০ (দশ) টাকা হারে ফি প্রদেয় হইবে:
তবে শর্ত থাকে যে, আদালত দরখাস্তকারীর দারিদ্রতার কথা বিবেচনা করিয়া উক্ত ফি হ্রাস করিতে বা সম্পূর্ণ মওকুফ করিতে পারিবে:
আরও শর্ত থাকে যে, সরকারের প্রাধিকারপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্তৃক দায়েরকৃত দরখাস্তের ক্ষেত্রে উক্তরূপ ফি প্রদেয় হইবে না।
(২) আদালতের রায় বা উহার নিকট দাখিলকৃত যে কোনো দলিলের অনুলিপি সংগ্রহের জন্য আদালত ফি নির্ধারণ করিতে পারিবে এবং উক্ত ফি প্রদান সাপেক্ষে যে কোনো ব্যক্তি উক্ত অনুলিপি সংগ্রহ করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, আদালত দরখাস্তকারীর দারিদ্রতার বিষয় বিবেচনা করিয়া বিনামূল্যে অনুলিপি সরবরাহের আদেশ প্রদান করিতে পারিবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৯৮
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি