হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · নবম অধ্যায় — শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক · বিধি ১৭৩
বিধি ১৭৩ — শ্রমিক কল্যাণ সমিতির সদস্য হইবার আবেদন
শ্রমিক কল্যাণ সমিতির সদস্য হইবার আবেদন
(১) কোনো শ্রমিক কল্যাণ সমিতিতে যোগদান করিতে ইচ্ছুক স্থায়ী শ্রমিককে ফরম-৭১ অনুযায়ী উক্ত সমিতির সদস্যপদের জন্য আবেদন করিতে হইবে।
(২) কোনো স্থায়ী শ্রমিক অন্য কোনো শিল্প প্রতিষ্ঠানে গঠিত সমিতির সদস্য হইয়া থাকিলে তিনি লিখিতভাবে উক্ত সমিতি হইতে পদত্যাগপত্র দাখিল ব্যতিরেকে উপ-বিধি (১) এর অধীন কোনো সমিতির সদস্য হইতে পারিবেন না।
(৩) উপ-বিধি (১) অনুযায়ী কোনো শ্রমিকের দাখিলকৃত আবেদন গৃহীত হইলে তাহাকে সমিতির সদস্য নম্বর উল্লেখসহ ফরম-৭২ অনুযায়ী একটি প্রত্যয়নপত্র প্রদান করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৯৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি