হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · নবম অধ্যায় — শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক · বিধি ২১২
বিধি ২১২ — মালিক সমিতির সদস্য হইবার আবেদন
মালিক সমিতির সদস্য হইবার আবেদন
(১) মালিক সমিতিতে যোগদান করিতে ইচ্ছুক শিল্প প্রতিষ্ঠানসমূহকে ফরম-৯৩ অনুযায়ী আবেদন করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন আবেদনের সহিত মালিক বা তাহার মনোনীত প্রতিনিধির অনুকূলে সদস্যের প্রত্যয়নপত্রসহ জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের মেমোরেন্ডামের কপি এবং উক্ত মালিক বা তাহার প্রতিনিধির এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করিতে হইবে।
(৩) উপ-বিধি (১) অনুযায়ী দাখিলকৃত আবেদন গৃহীত হইলে তাহাকে মালিক সমিতির সদস্য নম্বর উল্লেখসহ ফরম-৯৪ অনুযায়ী একটি প্রত্যয়নপত্র প্রদান করিতে হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১১৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি