RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৫২ — ভবিষ্য তহবিল গঠন

বিধি ২৫২

ভবিষ্য তহবিল গঠন

(১) ভবিষ্য তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:

(ক) প্রত্যেক সদস্যের মাসিক মূল মজুরি বা বেতন হইতে নির্ধারিত হারে কর্তনকৃত চাঁদা;

(খ) শিল্প প্রতিষ্ঠানের মালিক কর্তৃক নির্ধারিত হারে প্রদত্ত চাঁদা;

(গ) তহবিলে জমাকৃত অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত বা প্রাপ্য সুদ, নিট মুনাফা ও লভ্যাংশ;

(ঘ) ট্রাস্টের যে কোনো সম্পদের হস্তান্তর বা বিক্রয়জনিত মূলধন জাতীয় আয়;

(ঙ) যে কোনো খাত হইতে প্রাপ্ত অনুদান;

(২) ভবিষ্য তহবিল একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৩০

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি