RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৮৬ — বাধ্যবাধকতা

বিধি ২৮৬

বাধ্যবাধকতা

(১) সকল শিল্প প্রতিষ্ঠান বা কারখানার মালিক উহার সকল শ্রমিকের । সুবিধা বা কল্যাণের জন্য ভবিষ্য তহবিল গঠন করিবে।

(২) শিল্প প্রতিষ্ঠানের ভবিষ্য তহবিল ব্যবস্থা এই অধ্যায়ের বিধান অনুযায়ী চালু করিতে হইবে, তবে যে সকল শিল্প প্রতিষ্ঠান বা কারখানায় ভবিষ্য তহবিল চালু রহিয়াছে তাহা অবিলম্বে এই বিধিমালার আওতাভুক্ত করিতে হইবে এবং এইক্ষেত্রে বিদ্যমান কোনো আর্থিক বা অনার্থিক সুবিধা হ্রাস করা যাইবে না।

(৩) নতুন শিল্প প্রতিষ্ঠান বা কারখানাকে উহার শ্রমিক নিয়োগের ৬ (ছয়) মাসের মধ্যে ট্রাস্টি বোর্ড গঠনসহ ভবিষ্য তহবিল গঠনের যাবতীয় কার্যক্রম আরম্ভ করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৪১

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি