বিধি ১২৮ — আইনের ধারা ৬০ এর অধীন দরখাস্তের ক্ষেত্রে কোর্ট-ফি
আইনের ধারা ৬০ এর অধীন দরখাস্তের ক্ষেত্রে কোর্ট-ফি
(১) আইনের ধারা ৬০ এর অধীন কোনো দরখাস্তের জন্য দরখাস্তকারীকে সমন জারির ফি ব্যতীত আর কোনো কোর্ট ফি প্রদান করিতে হইবে না।
(২) দরখাস্তকারী মামলায় সফল হইলে ইপিজেড শ্রম আদালত দরখাস্তটি যদি অর্থ আদায়ের জন্য কোনো দেওয়ানী আদালতে দাখিলকৃত আরজি হইত তাহা হইলে উহার জন্য যে কোর্ট ফি প্রদেয় হইত উক্ত কোর্ট ফি এই মামলার জন্য প্রদেয় বলিয়া হিসাব করিবে এবং মালিক বা আইনের ধারা ৫৫ এর অধীন মজুরি পরিশোধের জন্য দায়ী ব্যক্তিকে উক্ত অর্থ প্রদানের জন্য নির্দেশ প্রদান করবে।
(৩) উপ-বিধি (২) এর অধীন প্রদেয় অর্থ যদি ইপিজেড শ্রম আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আদায় করা না হয় তাহা হইলে উহা সরকারি প্রাপ্য হিসাবে আদায়যোগ্য হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৫৫ · ধারা ৬০
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি