RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৩০৬ — হিসাবরক্ষণ ও নিরীক্ষা

বিধি ৩০৬

হিসাবরক্ষণ ও নিরীক্ষা

(১) বোর্ড যথাযথভাবে তহবিলের হিসাব সংরক্ষণ এবং বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে।

(২) বোর্ড প্রতি বৎসর কোনো অনুমোদিত নিরীক্ষকের মাধ্যমে তহবিলের হিসাব নিরীক্ষা করিবে।

(৩) উপ-বিধি (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিরীক্ষক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে বোর্ডের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা এবং বোর্ডের যেকোনো সদস্য, কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৫০

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৭৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি