RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৪৩ — ক্ষতিপূরণ পর্যালোচনা আবেদনের ক্ষেত্রে পদ্ধতি

বিধি ১৪৩

ক্ষতিপূরণ পর্যালোচনা আবেদনের ক্ষেত্রে পদ্ধতি

(১) যদি মালিক কর্তৃক পরিশোধ্য ক্ষতিপূরণ হ্রাস বা প্রদান না করিবার আবেদন পরীক্ষা করিয়া ইপিজেড শ্রম আদালতের নিকট প্রতীয়মান হয় যে, মালিকের অনুরূপ ক্ষতিপূরণ হ্রাস বা প্রদান না করিবার আবেদনের যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে, তবে ইপিজেড শ্রম আদালত উক্ত আবেদন সম্পর্কে তাহার সিদ্ধান্ত প্রদান সাপেক্ষে যে কোনো সময় অনুরূপ মাসিক ক্ষতিপূরণ প্রদান সম্পূর্ণ বা আংশিক স্থগিত রাখিবার নির্দেশ প্রদান করিতে পারিবে।

(২) যেইক্ষেত্রে ইপিজেড শ্রম আদালতে আবেদন করা হইয়াছে সেইক্ষেত্রে ইপিজেড শ্রম আদালত দৈহিক অক্ষমতার সম্ভাব্য মেয়াদ হিসাব করিয়া ক্ষতিপূরণের মোট পরিমাণ নির্ধারণ করিবে:

তবে শর্ত থাকে যে, উক্ত হিসাব হইতে এক টাকার ভগ্নাংশ বিবেচনার বাহিরে থাকিবে।

(৩) উপ-বিধি (২) প্রযোজ্য হইলে ইপিজেড শ্রম আদালত যদি দৈহিক অক্ষমতা নির্ধারণে অপারগ হয়, তবে বিভিন্ন সময় অনধিক ২ (দুই) মাসের জন্য দরখাস্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ মুলতুবি রাখিতে পারিবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৯২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি