RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১০১ — কতিপয় কাজে মহিলাগণের নিয়োগে বাঁধা-নিষেধ

বিধি ১০১

কতিপয় কাজে মহিলাগণের নিয়োগে বাঁধা-নিষেধ

(১) আইনের ৩৫(৩)(ঙ) এর । বিধান অনুযায়ী মহিলা শ্রমিককে বিপজ্জনক কাজে নিয়োগ প্রদান করা যাইবে না, যদি না-

(ক) তাহাকে উক্ত যন্ত্রপাতি সংক্রান্ত বিপদ সম্পর্কে সম্পূর্ণরূপে সাবধানতা অবলম্বন করার জন্য ওয়াকিবহাল করা হয়; এবং

(খ) তিনি যন্ত্রপাতিতে কাজ বা বিপজ্জনক কাজ করিবার জন্য যথেষ্ট প্রশিক্ষণ গ্রহণ করেন অথবা তিনি যন্ত্রপাতি সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ এবং পুরোপুরি জ্ঞানসম্পন্ন ব্যক্তির তত্ত্বাবধানে কাজ করেন:

(২) উপ-বিধি (১) এ বর্ণিত বিপজ্জনক কাজে কোনো মহিলা শ্রমিক নিয়োজিত হইলে তাহাকে আঁটোসাঁটো পোশাক পরিধান করিতে হইবে।

(৩) কোনো মহিলা শ্রমিককে ভূগর্ভে বা পানির নিম্নে কোনো কাজে নিয়োগ করা যাইবে না।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৭২

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ২৯

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি