RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১৫৫ — চুক্তি রেজিস্ট্রি করিতে ব্যর্থতার ফলাফল

বিধি ১৫৫

চুক্তি রেজিস্ট্রি করিতে ব্যর্থতার ফলাফল

আইনের ধারা ৯২(ঙ) এর বিধান অনুযায়ী যদি কোনো চুক্তি রেজিস্ট্রিকরণ প্রয়োজন হয় এবং এইরূপ কোনো চুক্তির স্মারক লিপি উক্ত বিধান অনুযায়ী ইপিজেড শ্রম আদালতে প্রেরণ করা না হয় সেইক্ষেত্রে মালিক এই অধ্যায়ের অধীন তৎকর্তৃক প্রদেয় ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করিতে বাধ্য থাকিবেন এবং উক্ত আদালত ভিন্নরূপ নির্দেশ প্রদান না করিলে তিনি ক্ষতিপূরণ বাবদ শ্রমিককে পরিশোধিত অর্থের উহা চুক্তির অধীন অথবা অন্যভাবে অর্ধেকের অধিক কর্তন করিতে অধিকারী হইবেন না।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৯৯

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৯২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি