RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৬১ — ক্যান্টিন ব্যবস্থাপনা কমিটি

বিধি ৬১

ক্যান্টিন ব্যবস্থাপনা কমিটি

(১) প্রতিষ্ঠানের মালিক কর্তৃক মনোনীত এবং প্রতিষ্ঠানের কল্যাণ কর্মকর্তার তত্ত্বাবধানে সংখ্যাগরিষ্ঠ শ্রমিকের মতামতের ভিত্তিতে মনোনীত সমসংখ্যক ব্যক্তির সমন্বয়ে ক্যান্টিন ব্যবস্থাপনা কমিটি গঠিত হইবে।

(২) কমিটিতে শ্রমিক সদস্য ৩ (তিন) জনের নিম্নে বা ৫ (পাঁচ) জনের ঊর্ধ্বে হইতে পারিবে না।

(৩) প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতি থাকিলে তাহারা শ্রমিক প্রতিনিধি মনোনীত করিবে:

তবে শর্ত থাকে যে, প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতির অবর্তমানে অংশগ্রহণকারী কমিটি শ্রমিক প্রতিনিধি মনোনয়ন করিবে।

(৪) প্রতিষ্ঠানের মালিক বা মালিকের প্রাধিকারপ্রাপ্ত কল্যাণ কর্মকর্তা ক্যান্টিন ব্যবস্থাপনা কমিটির কার্যাবলি তত্ত্বাবধান করিবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৪৬

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি