বিধি ২৫১ — ভবিষ্য তহবিল গঠন
ভবিষ্য তহবিল গঠন
প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে আইনের ধারা ১৬৪ অনুযায়ী শ্রমিকগণের জন্য একটি ভবিষ্য তহবিল থাকবে।
ব্যাখ্যা।এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে
(ক) ‘উত্তরাধিকারী’ অর্থ ভবিষ্য তহবিলের সদস্য কর্তৃক তাহার অনুপস্থিতিতে ভবিষ্য তহবিলের অর্থ গ্রহণের জন্য মনোনীত ব্যক্তি/ব্যক্তিবৃন্দ, অথবা মনোনীত ব্যক্তি/ব্যক্তিবৃন্দের অনুপস্থিতিতে বাংলাদেশে প্রচলিত উত্তরাধিকারী আইন অনুযায়ী ব্যক্তি/ব্যক্তিবৃন্দ;
(খ) ‘ঋণ’ অর্থ ভবিষ্য তহবিলের সদস্য কর্তৃক তহবিল হইতে গৃহীত ঋণ;
(গ) ‘চাঁদা’ অর্থ একজন সদস্য এবং শিল্প প্রতিষ্ঠান কর্তৃক ভবিষ্য তহবিলে প্রদত্ত চাঁদা;
(ঘ) ‘সভাপতি’ অর্থ ভবিষ্য তহবিলের ট্রাস্টি বোর্ডের সভাপতি;
(ঙ) ‘ট্রাস্টি বোর্ড’ বা ‘বোর্ড’ অর্থ দ্বাদশ অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে শিল্প প্রতিষ্ঠানের ভবিষ্য তহবিল পরিচালনার জন্য গঠিত ট্রাস্টি বোর্ড;
(চ) ‘তহবিল’ অর্থ এই অধ্যায়ের অধীন গঠিত ভবিষ্য তহবিল;
(ছ) ‘নিরীক্ষক’ অর্থ অংশগ্রহণ তহবিল বা ভবিষ্য তহবিলের আয়-ব্যয়ের হিসাব ও স্থিতিপত্র নিরীক্ষার জন্য নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান;
(জ) ‘সদস্য’ অর্থ ভবিষ্য তহবিলের চাঁদাদাতা কোনো সদস্য;
(ঝ) ‘সদস্য-সচিব’ অর্থ ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি