হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · চতুর্দশ অধ্যায় — মালিক-ক্রেতা-শ্রমিক অংশগ্রহণ তহবিল, ইত্যাদি · বিধি ২৯৩
বিধি ২৯৩ — অংশগ্রহণ তহবিল গঠন ও উদ্দেশ্য
অংশগ্রহণ তহবিল গঠন ও উদ্দেশ্য
(১) এই বিধিমালা কার্যকর হইবার তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে কর্তৃপক্ষ আইনের ধারা ১৭২ এর উদ্দেশ্য পূরণকল্পে জোনে কর্মরত শ্রমিকের কল্যাণের জন্য একটি অংশগ্রহণ তহবিল গঠন করিবে।
(২) তহবিলের ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষ গেজেট প্রজ্ঞাপন দ্বারা মালিক-ক্রেতা-শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে তহবিলটি পরিচালনার জন্য ‘পরিচালনা বোর্ড’ গঠন করিবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৭২
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি