হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · চতুর্দশ অধ্যায় — মালিক-ক্রেতা-শ্রমিক অংশগ্রহণ তহবিল, ইত্যাদি · বিধি ২৯৯
বিধি ২৯৯ — পরিচালনা বোর্ড গঠন
পরিচালনা বোর্ড গঠন
কর্তৃপক্ষ নিম্নবর্ণিত সদস্যের সমন্বয়ে পরিচালনা বোর্ড গঠন করিবে, যথা:
(ক) নির্বাহী চেয়ারম্যান, পদাধিকারবলে বা তৎকর্তৃক মনোনীত কোনো প্রতিনিধি, যিনি উহার সভাপতি হইবেন;
(খ) নির্বাহী পরিচালক অথবা কর্তৃপক্ষের একজন প্রতিনিধি, পদাধিকারবলে, যিনি উহার সহ সভাপতি হইবেন;
(গ) মালিক সমিতির সভাপতি, পদাধিকারবলে, যিনি উহার সহ সভাপতি হইবেন;
(ঘ) মালিক সমিতির ২ (দুই) জন প্রতিনিধি;
(ঙ) শ্রমিক কল্যাণ সমিতির ২ (দুই) জন প্রতিনিধি;
(চ) কর্তৃপক্ষের একজন প্রতিনিধি বোর্ডের সচিব, যিনি উহার সদস্য সচিব ও হইবেন।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৭৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি